শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পত্রদূত ও কলারোয়া নিউজে সংবাদ দেখে পঙ্গু হাসপাতালে সেই দীনমজুরের পাশে আ.লীগ নেতা ভূট্টোলাল গাইন

ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন কলারোয়ার অসহায় দিনমজুরের জন্য সাহায্যের আবেদন জানিয়ে ‘দৈনিক পত্রদূত’ ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কলারোয়া নিউজ’ এ সংবাদ প্রকাশের পর সেই অসহায় দিনমজুরের পাশে দাঁড়ালেন কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ‌ও‌ সাবেক চেয়ারম্যান ভূট্টোলাল গাইন।

রবিবার সকালে সেই দিনমজুরকে দেখতে ঢাকা পঙ্গু হাসপাতালে ছুটে যান তিনি। চিকিৎসার খোঁজখবর নেন ও আর্থিক সহযোগিতা করেন। সেসময় তিনি হাসপাতালের ওই ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক অধ্যাপক ডা. জাহাঙ্গীর ও রবীণের সঙ্গে কথা বললে তারা জানান, আগামি মঙ্গলবার অপারেশন হবে।

কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড মেম্বার ইয়ার আলীসহ অন্যরা তার সাথে ছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি দীনমজুর ঘরের নির্মাণ কাজ করার সময় উপর থেকে নিচে পড়ে গেলে তার মেরুদণ্ডের হাড় ভেঙ্গে যায়। পরবর্তীতে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের পক্ষ থেকে অসহায় দিনমজুরের জন্য সাহায্যের আবেদন জানানো হলে দৈনিক পত্রদূত ও কলারোয়া নিউজে সংবাদ প্রকাশ করা হয়।

ওই দিনমজুরের মেরুদণ্ড অপারেশন করতে প্রায় দুই লাখ টাকার প্রয়োজন বলে জানান তার পরিবারের লোকজন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব