শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পহেলা অক্টোবর থেকে মাটি ও মানুষের কথা বলতে আসছে দৈনিক আলোড়ন

মাটি ও মানুষের কথা বলতে আগামি পহেলা অক্টোবর থেকে প্রকাশ হচ্ছে দৈনিক আলোড়ন। একঝাঁক অভিজ্ঞ মেধাবী সংবাদ কর্মীর সমন্বয়ে বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে দেশের গণমানুষের বিভিন্ন সমস্যার কথা বলতে আসছে দৈনিক আলোড়ন।

নতুন ধারার জাতীয় পত্রিকা ‘দৈনিক আলোড়নের পাতায় থাকবে নিয়মিত খবরের পাশাপাশি শিক্ষা, সাহিত্য, ইতিহাস, ঐতিহ্য, পর্যটন, পরিবেশ ও প্রতিবেশ, ব্যবসা-বাণিজ্য, কৃষি, শিল্প, খেলাধূলা, তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন সংবাদ। থাকবে খবরের ভিতরের খবর।

মহান মুক্তিযুদ্ধের চেতনাদীপ্ত খবরের পাশাপাশি অন্যায় ও দুর্নীতির বিরোধী খবর থাকবে দৈনিক আলোড়নে। কোটি মানুষের সমস্যা ও সম্ভাবনা নিয়ে দৈনিক আলোড়ন আসছে ১ অক্টোবর।

সিক্স সিজন গ্রুপ ইউকে’র ব্যবস্থাপনায় এবং প্রতিথযশা সাংবাদিক মোহাম্মদ সিরাজুল মনিরের প্রকাশনায় ইতোমধ্যে দৈনিক আলোড়ন সকল প্রস্ততি সম্পন্ন করেছে। ভিন্ন ধারার জাতীয় এ দৈনিকটি সংবাদপত্রের জগতে নতুন করে আলোড়ন সৃষ্টি করবে বলে মনে করেন সুধিজনেরা।

পত্রিকার প্রকাশক মোহাম্মদ সিরাজুল মনির বলেন, আমরা প্রথম গণমাধ্যম হতে চাইনা, আমরা ভালো গণমাধ্যম হতে চাই। আমরা সেরা হতে চাইনা, আমরা শক্তিশালী হতে চাই। আমরা মাটি ও মানুষের কথা বলতে চাই। সততা ও বস্তুনিষ্ঠটাই আমাদের সাহস। আমরা জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধ। আমরা মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে। আমরা গণমানুষের পক্ষে।

তিনি আরও বলেন, আমাদের সার্বিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে এবং আগামি ২১ সেপ্টেম্বরের মধ্যে বিভাগীয় সম্মেলন শেষ করে আগামী ১ অক্টোর দেশজুড়ে গ্রাহকদের হাতে তুলে দিতে বদ্ধপরিকর। ভিন্নমাত্রার জাতীয় এই দৈনিক পত্রিকাটি প্রকাশ করতে পারবো বলে আশা রাখি। এতে সকলের সার্বিক সহযোহিতা ও প্রতিনিধিদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরণে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার প্রত্যাশা রাখি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত