বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাকিস্তানে অধিবেশন ঘিরে ইসলামাবাদে ১৪৪ ধারা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ভাগ্য নির্ধারণ হবে রোববার (৩ এপ্রিল)।
এদিনই ১৪৪ ধারা জারি করা হয়েছে রাজধানী ইসলামাবাদে।

খবর টাইমস অব ইন্ডিয়ার।

পার্লামেন্টে তার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। এই বিশেষ অধিবেশনকে কেন্দ্র করে সহিংসতার আশঙ্কায় ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, অনাস্থা ভোটের দিন (৩ এপ্রিল) জারি করা এই ১৪৪ ধারা অনুযায়ী কোনো বড় সমাবেশ গ্রহণযোগ্য নয়। এ ছাড়া মোটরসাইকেলে দুজন চড়ার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

জিনিউজ জানায়, অধিবেশন ঘিরে নাশকতার আশঙ্কা রয়েছে। পিটিআই নেতারা ডি-চকের কাছাকাছি এবং সংসদ ভবনের দুয়ারে বিরোধীদলীয় নেতাদের ঢোকার পথে বাধা সৃষ্টি করতে পারেন। যদিও সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী উচ্চ নিরাপত্তা ঝুঁকি সংবলিত এলাকায় কোনো ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ।

পাকিস্তানের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারেননি। রাজনৈতিক অস্থিরতা কিংবা সামরিক অভ্যুত্থানের কারণে বাধ্য হয়েছেন ক্ষমতা ছাড়তে। ক্ষমতায় আসার সাড়ে তিন বছরের মাথায় পদ ধরে রাখতে হিমশিম খাচ্ছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানও।

দুর্নীতি ও অর্থনৈতিক অব্যবস্থাপনার অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে বিরোধী দলগুলো পার্লামেন্টে যে অনাস্থা প্রস্তাব এনেছে, তার ভোটাভুটি হওয়ার কথা রোববার (৩ এপ্রিল)। কিন্তু সেই ভোটের সম্ভাব্য ফলাফল এরই মধ্যে স্পষ্ট হয়ে গেছে। ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান মিত্র এমকিউএম বিরোধীদের অনাস্থা প্রস্তাবকে সমর্থন করার সিদ্ধান্ত নেওয়ায় নড়বড়ে হয়ে গেছে ইমরানের গদি। তীব্র হয়েছে তার পদত্যাগের দাবিও।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

৪০ বছর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদে বসতেবিস্তারিত পড়ুন

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

  • ড. খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
  • রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স বাতিল
  • মালয়েশিয়া দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর বিদেশ সফর
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • ক্যানসারের চিকিৎসায় আশার আলো: ইনজেকশনে সম্পূর্ণ টিউমার নির্মূল সম্ভব
  • ২ কর্মদিবসে মিলবে মার্কিন অভিবাসী ভিসা
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও
  • ভারত যা চাইবে তাই পাবে, আমি মোদির অনেক বড় ‘ভক্ত’: ডোনাল্ড ট্রাম্প
  • ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা