শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাটকেলঘাটায় সম্পত্তি দখলের উদ্দেশ্যে বাড়িঘর ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার পাটকেলঘাটায় পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে দখলের উদ্দেশ্যে বাড়িঘর ভাংচুর ও মারপিটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, তালা উপজেলার পাটকেলঘাটা থানার জুজখোলা গ্রামের মৃত আতিয়ার মোড়লের ছেলে ভুক্তভোগী শাহাজান মোড়ল।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি একজন দারিদ্র ভ্যান চালক। আমি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে তালা উপজেলার রাজেন্দ্রপুর মৌজায় ১৭২ নং খতিয়ানে ও ডিপি ১৫১ নং খতিয়ানে ৮২ শতক সম্পত্তিতে ঘর বাড়ি নির্মাণ পূর্বক শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলাম। কিন্তু সম্প্রতি পাটকেলঘাটার লালচন্দ্রপুর বস্তি এলাকার শেখ আহসান হাবিব জনৈক এক ব্যক্তির কাছ থেকে উক্ত সম্পত্তি ক্রয় করেছে মর্মে একটি দলিল উপস্থাপন করে আমার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা করে। এনিয়ে আমি আদালতে মামলা দায়ের করলে আদালতে তার উপস্থাপিত দলিল জাল প্রমানিত হয়। এরপর আমার সম্পত্তি দখলের উদ্দেশ্যে ভাড়াটিয়া বাহিনী নিয়ে পায়তারা চালাতে থাকে। একপর্যায়ে পাটকেলঘাটা থানায় একটি অভিযোগ দায়ের করেন। থানা পুলিশ বসাবসির তারিখও নির্ধারন করেন। কিন্তু পুলিশের বসাবসির পূর্বেই ১৯ নভেম্বর ২০২১ তারিখ সকালে শেখ আহসান হাবিব ভাড়াটিয়া বাহিনীর সদস্য জুজখোলা গ্রামের আবুল হোসেন, আব্দুর রাশেদ, ছাদের আলী মোড়ল, আলী আহম্মদ সরদারসহ ২৫/৩০ জনের একটি সংঘবদ্ধ বাহিনী অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে আমাদের পৈত্রিক সম্পত্তিতে প্রবেশ করে ঘরবাড়ি ভাংচুর এবং আগুন লাগিয়ে দেয়। এঘটনায় বাধা দেওয়ায় আমার ভাইপো খায়রুল, মেঝ ভায়ের বৌ মাছুরা বেগম, আমার বৃদ্ধা মাতা সরভানুসহ কয়েকজন আহত হয়। এসময় পাটকেলঘাটা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তাদের কাছ থেকে লাঠি সোটা, দা কুড়াল, উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এঘটনায় আমি বাদী হয়ে পাটকেলঘাটায় একটি এজাহার দায়েল করেছি।

তিনি আরো বলেন, আমার এই পৈত্রিক সম্পত্তি দীর্ঘদিন আমার ভোগদখলে রয়েছ। কিন্তু আমি একজন দারিদ্র ভ্যানচালক হওয়ার সুবাদে উক্ত শেখ আহসান হাবিব টাকার প্রভাব খাটিয়ে আমাদের সম্পত্তি দখল চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় তার পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা

শুরু হলো হিন্দু ধর্মালম্বীদের মনসা পূজা ও বিশ্বকর্মা পূজা, সাতক্ষীরা শহরের পলাশপোলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত