শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অনিয়ম, দূর্নীতি ও অব্যবস্থাপনা নিরসনের দাবীতে সাতক্ষীরায় ওয়ার্কার্স পার্টির মানববন্ধন

পাট ও পাটশিল্প রক্ষা, করোনায় কর্মহীন মানুষের রাষ্ট্রীয় সহায়তা প্রদান, স্বাস্থ্য খাতের অনিয়ম, দূর্নীতি ও অব্যবস্থাপনা নিরসনের দাবীতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলা কমিটির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০২ সেপ্টেম্বর ২০২০) বিকাল ৫টায় শহরের খুলনা রোড় মোড়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য ও সাতক্ষীরা জেলা কমিটির সংগ্রামী সভাপতি কমরেড মুস্তফা লুৎফুল্লাহ এমপি’র সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন অনুষ্ঠানে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা সদর উপজেলা কমিটির সভাপতি স্বপন কুমার শীলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সম্পাদকমন্ডলীর সদস্য ইঞ্জি: আবেদুর রহমান, সাধারণ সম্পাদক ফাহিমুল হক কিসলু।

এসময় সংগঠনের সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড মহিবুল্লাহ মোড়ল, কমরেড ময়নুল হাসান, জেলা কমিটির সদস্য কমরেড রফিকুল ইসলাম, কমরেড অজিত কুমার রাজবংশী, মফিজুল হক জাহাঙ্গীর, নির্মল সরকার, কমরেড শিবপদ গাইন, আলী হোসেন, বাবু গাজী, রবিউল ইসলামসহ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, রাষ্ট্রীয় পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল, পাটকল বন্ধ নয় আধুনিকায়ন করা, পাট খাতে দুর্নীতি-লুটপাট বন্ধ, ভুলনীতি পরিহার; যতবার খুশি ততবার জ্বালানির দাম বৃদ্ধির অশুভ উদ্দেশ্যে সংসদে উত্থাপিত বিল প্রত্যাহার, সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত কল্পে বরাদ্দ বৃদ্ধি, দুর্নীতি-অনিয়ম-লুটপাট বন্ধ, দুর্নীতিবাজদের বিচার এবং করোনা সংক্রমণ প্রতিরোধে রাষ্ট্রীয় খরচে বিনামূল্যে সকল নাগরিকের করোনা টেস্ট ও চিকিৎসা প্রদান, বেসরকারি হাসপাতালমূহকে অধিগ্রহণ করে করোনা চিকিৎসায় কাজে লাগানো, শ্রমিক ছাঁটাই বন্ধ, কর্মহীন-রোজগারহীনদের ত্রাণ সহায়তা ও রেশন প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।

বক্তারা আরও বলেন, পাটকল বন্ধ ঘোষণা সরকারের এই কৌশল মুনাফালোভী বেসরকারি মালিকদের আরও উৎসাহিত করবে। এই সিদ্ধান্তের ফলে সরকার-মালিক এবং শ্রমিকদের মধ্যেকার শিল্প বিরোধ মিমাংসাকারী হিসাবে কাজ করার নৈতিকতাও হারাল। কমিশন বা সুবিধাভোগী না হলে সরকার রাষ্ট্রীয় সম্পদ বেসরকারী মালিকদের হাতে তুলে দিতে এত আগ্রাসী কেন তা বোধগম্য নয়। অবিলম্বে বন্ধ পাটকল চালু ও জেলার মানুষ্রে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে স্বাস্থ্যসেবার মান উন্নয়নের জন্য সংশ্লিষ্ট স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিসহ প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।

সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফাহিমুল হক কিসলু প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য আড্ডা

তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং সাহিত্যচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রান্তিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিকদের ৩ দিনের প্রশিক্ষণের সমাপনীতে গুজব ও অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয়

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিনিধি : করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস এবিস্তারিত পড়ুন

  • প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শীর্ষক প্রকল্পের সাতক্ষীরায় ট্রেনিং ও সনদ বিতরণ
  • সাতক্ষীরায় আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ওলামা দলের মানববন্ধন
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল