শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রতিকুলতা পেরিয়ে সফলতায় কলারোয়ায় টমেটো চাষী কাজিরুল

কলারোয়ার ধানদিয়া মাঠে টমেটো চাষ করে সফল হয়েছেন কাজিরুল ইসলাম, কিন্তু সফলতার পেছনে রয়েছে নানা প্রতিকূলতা।
নানান প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে টমেটো চাষে সফল হয়েছেন বাটরা গ্রামের আব্দুল লতিফ দালালের ছেলে কাজিরুল ইসলাম।

তিনি জানান, ‘ধানদিয়া মাঠে ১.৫ বিঘা জমি বর্গা নিয়ে টমেটো চাষ শুরু করেন। নিজস্ব অর্থ না থাকায় তিনি ঋণ নিয়ে ১.৫ বিঘা জমিতে টমেটো চাষ করেন। শারীরিক পরিশ্রম যেমন করেছেন তেমনি অর্থনৈতিক, সামাজিক-পারিপাশ্বিক বাঁধাবিপত্তির সম্মুখিন হতে হয়েছে। এরপরেও তিনি থেমে থাকেন নি।

তিনি বলেন, ধানদিয়া এবং বাটার মাঠে প্রায় ৯৫% টমেটো চাষীদের গাছ পোকার আক্রমণে মারা গেছে, সেখানে কাজিরুল ইসলামের জমিতে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে টিকিয়ে রেখেছেন টমেটো গাছ। একই সাথে লাগানো টমেটো গাছ অন্যদের মারা গেলো কিন্তু কাজিরুল ইসলামের টমেটো গাছ এখনো জীবিত থেকে ফল দিচ্ছে। এর পেছনে রয়েছে কীটনাশকের রহস্য। দেশীয় কোন কীটনাশক টমেটো গাছের পোকা নিধন করতে পারছে না, যার কারণে অন্যদের টমেটো গাছ মারা গেছে। তবে কাজিরুল ইসলাম ছেড়ে দেওয়ার পাত্র নন, তিনি পার্শ্ববর্তী ভারত থেকে কীটনাশক আনিয়ে টমেটো গাছের পোকা রোধ করতে সক্ষম হয়েছেন। যার ফলশ্রুতিতে তিনি এখনও ৩০ থেকে ৪০ টাকা দরে টমেটো বিক্রি করতে পারছেন।’

সরেজমিনে টমেটো ক্ষেত পরিদর্শন করে দেখা গেছে, তার জমিতে লাগানো টমেটো গাছ এখনো তরতাজা রয়েছে এবং গাছে অজস্র ফল লক্ষ্য করা গেছে।

টমেটো চাষী কাজিরুল ইসলাম জানান, ভারত থেকে ওস্তাদ নামক একটি কীটনাশক আনিয়ে টমেটোর পোকা নিধনে ভালো ফল পেয়েছেন।
তিনি বলেন, বাটরা মাঠে টমেটো চাষের জন্য উপযুক্ত জমি না পাওয়ায় তিনি ধানদিয়া মাঠে ১.৫ বিঘা জমি বর্গা নিয়ে টমেটো চাষ শুরু করেন এবং টমেটো চাষের জন্য তার কাছে পর্যাপ্ত পরিমাণ অর্থ না থাকায় ৩ লাখ ৫০ হাজার টাকার লোন নিয়ে টমেটো চাষ শুরু করেন। আগামিতে আরো বেশি জমিতে টমেটো চাষ করবেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ