শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মানবতার বিরল দৃষ্টান্ত

কলারোয়ায় প্রতিবন্ধীকে হুইল চেয়ার দিলো আরেক প্রতিবন্ধী

কলারোয়ায় এক প্রতিবন্ধীকে হুইল চেয়ার উপহার দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন আরেক প্রতিবন্ধী।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কেঁড়াগাছি বাজারে স্থানীয় দিনমজুর কবিরুল ইসলামের শারীরিক ও মানসিক প্রতিবন্ধী রুবিনা খাতুন’কে নিজের হুইল চেয়ার উপহার দেন বাকসা হঠাৎগঞ্জ দাখিল মাদ্রাসার কর্মকর্তা রুহুল কুদ্দুসের শারীরিক ও মানসিক প্রতিবন্ধী তৌফিকুর রহমান।

স্থানীয় সীমান্ত প্রেসক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় কেঁড়াগাছি বাজারে আরিশা মেডিসিন হাউজের সম্মুখে ঐ হুইল চেয়ার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীশ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রমের পরিচালনা পর্ষদের সভাপতি ও সীমান্ত প্রেসক্লাবের উপদেষ্টা, বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র।

সীমান্ত প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক অহিদুজ্জামান খোকার সঞ্চালনায় অনুষ্ঠিত অনাড়ম্বর অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সীমান্ত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সোহাগ, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান, অর্থ ও আইন বিষয়ক সম্পাদক হোসেন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, কেঁড়াগাছি খালধার জামে মসজিদের সভাপতি রুপচাদ বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় উপস্থিত বক্তাবৃন্দ এমন মানবিক কর্মকাণ্ডের জন্য সীমান্ত প্রেসক্লাবের ভূয়সী প্রশংসা করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্ট।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের

সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিও এখন কৃষকের বাড়তি আয়ের উৎস হয়ে উঠছে। পাটবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ