বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রধানমন্ত্রীর পুরস্কারে ভুষিত হলো কলারোয়ার ধানদিয়া ইউনিয়ন ইনষ্টিটিউশন

সাতক্ষীরার কলারোয়ার ধানদিয়া ইউনিয়ন ইনষ্টিটিউশন বৃক্ষ রোপণের জন্য প্রধানমন্ত্রীর পুরস্কারে ভুষিত হয়েছেন। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদের তীরে অবস্থিত ১৯১৫ সালে প্রতিষ্ঠিত হয়ে সুনামের সাথে দীর্ঘপথ অতিক্রম করেছে শতবর্ষি এ প্রতিষ্ঠানটি।

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রধান শিক্ষক মাষ্টার আজিজুর রহমান এই প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন। তার শ্রদ্ধাবোধ থেকে তিনি প্রতিষ্ঠানটিকে আগলে রেখেছেন। বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন-২ একটি প্রঞ্জাপনে এমন একটি তথ্য প্রকাশ করা হয়েছে। হুবহু তুলে ধরা হলেঃ-বৃক্ষ রোপণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হসিনার জাতীয় পুরস্কার ২০১৯ প্রদানের জন্য ১০টি শ্রেণীতে নিন্মক্ত প্রতিষ্ঠান, ব্যক্তিবর্গকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক চুড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। প্রতিটি শ্রেনীতে পুরস্কার প্রাপ্তব্যক্তি প্রতিষ্ঠানকে একটি সনদ, একটি ক্রেষ্ট সহ প্রথম পুরস্কারের জন্য ৩০হাজার টাকা, দ্বিতীয় পুরস্কারের জন্য ২০হাজার টাকা ও তৃতীয় পুরস্কারের জন্য ১৫হাজার টাকার চেক প্রদান করা হবে।

যৌথভাবে পুরস্কার প্রাপ্তরা অর্ধেক অর্থ পাবেন এই মর্মে প্রঞ্জাপন জারি করা হয়েছে। (ক) শ্রেণীর, প্রথম পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠান, ধানদিয়া ইউনিয়ন ইনষ্টিটিউশন কলারোয়। দ্বিতীয় পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠান, কাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় শিবপুর নরসিংদী। তৃতীয় পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠান শিয়ালী তালেমুন কোরান নুরানী ও হফেজিয়া মাদ্রাসা শিয়ালী পটুয়াখালী। (খ) শ্রেণীর, প্রথম পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠান মৌকরণ বিএলপি ডিগ্রি কলেজ মৌকরণ পটুয়াখালী। দ্বিতীয় পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠান আছমত আলী খান কলেজ লাউকাঠী পটুয়াখালী। তৃতীয় পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠান মোল্লা জালাল উদ্দিন কলেজ দিঘলিয়া খুলনা।

এবিষয়ে ধানদিয়া ইউনিয়ন ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক মাষ্টার আজিজুর রহমান সাংবাদিক জুলফিকার আলীকে জানান, শতবর্ষি এই প্রতিষ্ঠানটি তার নিজস্ব গতিতে চলছিলো, আমি এই প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক হিসাবে যোগদানের পরে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা করি। পরিবেশ রক্ষা ও ছাত্র-ছাত্রীদের পাঠদানে মনোযোগী করার ক্ষেত্রে মনোরম পরিবেশ তৈরি করি। সারা দেশের ১৬টি প্রতিষ্ঠানের মধ্যে ধানদিয়া হাইস্কুল প্রথম পুরস্কারে ভূষিত হয়েছে। এটি প্রতিষ্ঠান ও এলাকাবাসীদের জন্য গর্বের বিষয়। এ প্রতিষ্ঠানে ১৭.৫ বিঘা জমি রয়েছে। যা ছিলো বৃক্ষরোপনের জন্য উপযুক্ত স্থান। আর সেই সুযোগটি তিনি কজে লাগিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত