রবিবার, জুন ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কোপা আমেরিকা কাপ

ফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ব্রাজিল

কলম্বিয়াকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে এক মৌসুম পর আবারও কোপা আমেরিকার ফাইনালে উঠলো আর্জেন্টিনা।

শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। দ্বিতীয় সেমিফাইনালে নির্ধারিত সময় শেষে ১-১ গোলের সমতায় থাকে ম্যাচ।

এই ম্যাচটার নায়ক নিঃসন্দেহে এমিলিয়ানো মার্টিনেজ। তার হাতের বিশ্বস্ততায় আরও একবার কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা। আরও একবার শিরোপা জয়ের সম্ভাবনা তৈরী হলো সুপার স্টার লিওনেল মেসির। শিরোপা আক্ষেপ ঘোচানোর ম্যাচে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল।

অথচ ফাইনালের উঠার পথে কলম্বিয়া বাঁধা টপকাতে বেশ বেগই পেতে হয়েছে। যদিও শুরুটা আলবিসেলেস্তেদের ছিল দুর্দান্ত। তবে আরও একবার গোল মিসের মহড়া দেখেছে ফুটবল বিশ্ব। যার শুরুটা ম্যাচের ৪ মিনিটে। লিওনেল মেসির থেকে পাওয়া বল জাল ছোয়াতে ব্যর্থ গঞ্জালেস।
লিডটা পেতে খুব যে বেশি অপেক্ষা করতে হয়েছে তাও নয়।৭ মিনিটে কলম্বিয়ার স্বপ্ন ভঙ্গ করেন লাওতারো মার্টিনেজ। এবারও প্লে মেকার ক্ষুদে জাদুকর লিওনেল মেসি। ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা।

অবশ্য পরের মিনিটে একটা পাল্টা আক্রমণে যায় কলম্বিয়ানরা। তবে গোল পোস্টে ওই এমিলিয়ানো মার্টিনেজ ভরসার প্রতীক। এরপর আরও বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরী করে স্ক্যালোনি শিষ্যরা। তবে ফিনিশিং ব্যর্থতায় দ্বিগুণ হয়নি লিড।

৩৬ মিনিটে আলবিসেলেস্তেদের বুকে কাপন ধরিয়ে দিয়ে ছিলো কলম্বিয়া। তবে এবার আশীর্বাদ গোল পোস্ট। তবে বিরতিতে যাওয়ার আগের এই মিসটার জন্য আক্ষেপ করতেই হবে গঞ্জালেসকে। মেসির কর্নার থেকে বলটার নিঁখুত ফিনিশিং যে করতে পারেননি তিনি।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে কলম্বিয়া। ৬২ মিনিটে লুইজ দিয়াজ দারুণ এক গোল করে সমতায় ফেরান দলকে।

৭৩ মিনিটে একেবারে সহজ সুযোগটা নষ্ট করে আর্জেন্টিনা। ডি মারিয়া এবং মার্টিনেজ গোল পোস্ট খালি পেয়েও পারেননি দলকে এগিয়ে নিতে।

৮০ মিনিটেও মেসির কিক ফিরে বারে লেগে। ফলে সমতায় শেষ হয় নির্ধারিত সময়। অতিরিক্ত সময় না থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে প্রথম দুই শটে গোল করে মেসি এবং কৌয়াডরাড। কলম্বিয়ার দ্বিতীয় শট ফিরিয়ে দেন আর্জেন্টাইন গোলরক্ষক। এরপর ইয়েরিমিনা এবং কার্ডোনার শট ফিরিয়ে এক মৌসুম পরই আবারও দলকে ফাইনালে তুললেন এই গোলরক্ষক।

ফাইনালে তাদের প্রতিপক্ষ ব্রাজিলের সাথে সবশেষ মুখোমুখি হয়েছে ২০০৭ সালে। এর আগে কোপা আমেরিকায় মুখোমুখি হয়েছে ১৯৩৭, ২০০৪।

একই রকম সংবাদ সমূহ

মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা

গ্রুপসেরা হওয়ার নিশ্চয়তা আগেই মিলেছিল। তাই জর্ডানের বিপক্ষে একাধিক পরিবর্তন এনে দলবিস্তারিত পড়ুন

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গত বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধানবিস্তারিত পড়ুন

দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে দারুণ আত্মবিশ্বাস নিয়েই নকআউটবিস্তারিত পড়ুন

  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা
  • মেসিকে লাল কার্ড দেখানো হল না কেন? ফাউল নিয়ে বিতর্ক
  • মেসি এত ভালো খেলে কেন : বুবলী
  • এক ম্যাচে ৮ রেকর্ড গড়লেন ফুটবল জাদুকর মেসি
  • হ্যাটট্রিকের পর মেসির স্ত্রী বললেন, ‘তুমি অবিশ্বাস্য’
  • কালো মাস্ক পরে কেন খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক
  • বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী
  • ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন