শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতার আত্মত্যাগ বাঙালি জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে’

জেলহত্যা দিবস-২০২১ উপলক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আহবানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় জেলা ছাত্রলীগ কার্যালয়ে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবার এবং শহিদ জাতীয় চার নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এমপি রবি তার বক্তব্যে বলেন, ‘১৯৭৫ সালের ৩ নভেম্বর চার জাতীয় নেতাকে কারাগারে বর্বর ও নির্মমভাবে হত্যা করা হয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ’৭৫ এর ১৫ আগস্ট সপরিবারে হত্যার পর জাতির ইতিহাসে ৩ নভেম্বর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায়।

মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজররুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়। কারাগারের অভ্যন্তরে এ ধরনের বর্বর হত্যাকান্ড পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তারা ভেবেছিল তাদের বিচার হবেনা। কিন্তু জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করে বাঙালী জাতিতে কলঙ্কমুক্ত করেছেন। জননেত্রী শেখ হাসিনা পারে তা করে দেখিয়েছেন। বড় মেঘা প্রকল্প কর্ণফুলি ট্যানেল ও পদ্মাসেতু শেষ পর্যায়ে। তিনি আরো বলেন, জাতীয় চারনেতার আত্মত্যাগ বাঙ্গালি জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ শেষ করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার আহবান জানিয়ে বলেন, এটাই হোক জেল হত্যা দিবসের অঙ্গীকার।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দিন, সাহানা মহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা, জেলা আওয়ামী লীগের পৌর আওয়ামী লীগের প্রস্তাবিত যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক আসাদুজ্জামান লিটু, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দীন হিমেল, সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোশতাক আলী, জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, শেখ রাসেল শিশু কিশোর পরিষদ জেলা শাখার সভাপতি মো. রাশেদুজ্জামান রাশি প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ শেখ ওমর ফারুক।

এসময় উপস্থিত জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্মা, ত্রাণ বিষয়ক সম্পাদক এ্যাড. আজহারুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাস, দপ্তর সম্পাদক তহমিনা ইসলামসহ আওয়ামী লীগ ও অংগ এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

নিজস্ব প্রতিনিধি: দক্ষতা অর্জনের পর প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সঙ্গে সরাসরি যুক্ত করতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে সাতক্ষীরা জেলার আবেদনকারী সাংবাদিকদের ২০২৬-২৭ অর্থবছরের প্রথম কিস্তিরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃবিস্তারিত পড়ুন

  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন