শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আ.লীগের উদ্যোগে ঐতিহাসিক জেলহত্যা দিবস পালিত

কলারোয়ায় আওয়ামীলীগের উদ্যোগে ঐতিহাসিক জেলহত্যা দিবস পালিত হয়েছে। ৩ নভেম্বর(বুধবার) সন্ধ্যায় পশুহাট মোড়স্থ আ”লীগ কার্যালয়ে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতীয় চার নেতার জঘন্যতম হত্যাকান্ডের স্মৃতিচারণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, আ’লীগ নেতা কপাই সাধারন সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজা, আা’লীগ নেতা ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, পৌর আ’লীগ সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আশিকুর রহমান মুন্নাসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ। অলোচনা শেষে দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন রফিকুল ইসলাম।

সভায় বক্তারা নির্মম জেলহত্যার নিন্দা জানিয়ে বলেন, স্বাধীনতা বিরোধী ঘাতকচক্র ১৯৭৫ সালের ৩ নভেম্বর বঙ্গবন্ধুর আজীবন রাজনৈতিক সহকর্মী তার অবর্তমানে যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করেন সেই জাতীয় চার নেতা তাজউদ্দীন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলী ও এইচএম কামরুজ্জামানকে জেলখানার ভেতর গুলি করে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পরাজিত শত্রæরা এ দেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি বলে পরাজয়ের প্রতিশোধ নিতে স্বাধীনতাবিরোধী চক্রের ওই জঘন্যতম সংঘঠিত হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব