মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বছরের পর বছর অনুপস্থিত থাকায় কলারোয়া আলিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা বেলালী চাকুরীচ্যুত

বিনা অনুমতি ও বিনা ছুটিতে বছরের পর বছর শিক্ষা প্রতিষ্ঠানের অনুপস্থিত থাকায় কলারোয়া আলিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা আমিরুল ইসলাম বেলালীকে চুড়ান্তভাবে চাকরীচ্যুতির আনুমোদন দিয়েছে ইসলামী আরবি বিশ্ববিদ্যলয়।

বিশ্ববিদ্যালয়ের বোর্ড সভার সিদ্ধান্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত ২১/০৪/২০২৪ তারিখের এই অনুমোদন কলারোয়া আলিয়া ফাজিল মাদ্রাসা কর্তৃপক্ষকে প্রদান করা হয়েছে।

মাদ্রাসা সূত্রে জানা গেছে, বিভিন্ন অনিয়ম ও দীর্ঘদিন মাদ্রাসায় অনুপস্থিত জনিত কারণে কলারোয়া আলিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আমিরুল ইসলাম বেলালীর বিরুদ্ধে মাদ্রাসা কর্তৃপক্ষ ‘কেন তাকে চাকরীচ্যুত করা হবে না’-মর্মে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটি।
কিন্তু এসবের সন্তোষজনক জবাব না দেয়ায় ও অনুপস্থিতি অব্যাহত রাখায় মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করে। পরবর্তীতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আপিল এন্ড আরবিটেশন বোর্ড তদন্ত করে সকল অভিযোগের সত্যতা পেয়ে তার চাকরিচ্যুতির নির্দেশনা প্রেরণ করে। গত ০৮/০২/২০২৪ তারিখে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের আরটিটেশন বোর্ড সভায় মাওলানা আমিরুল ইসলাম বেলালীর চাকরীচুত্যির অনুমোদন প্রদান করে।

উল্লেখ্য, মাওলানা বেলালী হজ্ব এজেন্সী পরিচালনা করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষজনকে টাকার বিনিময়ে হজ ও সারা বছর ওমরাহ হজ করানোর ব্যবসা করে থাকেন। এজন্য তিনি বর্তমানে কলারোয়ায় না থেকে রাজধানী ঢাকায় বসবাস করেন। এছাড়াও তিনি দেশব্যাপী ধর্মসভা বা ওয়াজ মাহফিলে বক্তা হিসেবে প্রোগ্রাম করে থাকেন। করে থাকেন।

এ বিষয়ে জানতে মাওলানা বেলালীর মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে সেটা বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা বজলুর রহমান মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রায় ১৪ বছর যাবৎ তিনি প্রতিষ্ঠানে অনপুস্থিত থাকায় আরবী বিশ্ববিদ্যালয় তার বিরুদ্ধে চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু