শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বর্ণাঢ্য আয়োজনে শেষ হল কেঁড়াগাছি  চার দিনব্যাপী পঞ্চম দোল উৎসব  

 সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি শ্রীশ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটায় আশ্রমে ভগবান শ্রীকৃষ্ণের পঞ্চম দোলযাত্রা উপলক্ষে ৪ দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠান লক্ষদিক ভক্তের সমাগমে শেষ হলো পঞ্চম দোল উৎসব।
কার্ত্তিক চন্দ্র মিত্রের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সন্দীপ রায়ের পরিচালনায় চার দিনের অনুষ্ঠান শেষ হয় ।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সাতক্ষীরা-১ (কলারোয়া-তালা) আসনের মাননীয় সাংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক  সচিব দিলীপ কুমার ঘোষ।
তেত্রিশ বর্ডার-গার্ড বাংলাদেশ ব্যাটেলিয়ানের সাতক্ষষীরা অপারেশন অফিসার মাসুদ রানা  । , কলারোয়া থানার  অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা , কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন,  তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবু ঘোষ সনৎ কুমার ,ডাঃ সুব্রত ঘোষ, এস এম আলতাফ হোসেন লাল্টু,  বিশ্বাজিৎ সাধু, সুভাষ চন্দ্র ঘোষ,  বিশ্বনাথ ঘোষ,  স্বপন কুমার শীল, সিদ্ধেশ্বর চক্রবর্তী , তপন কুমার বিশ্বাস,আরো ছিলেন বিভিন্ন রাজনীতিক ও সুশিল সমাজের শীর্ষস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।
 প্রতিবছর দেশ-বিদেশের লক্ষদিক ভক্ত সমাগম হয়। এবছর ভক্ত সমাগম আরো বেশী হয়েছে বলে আশাকরছে আশ্রম পরিচালনা পরিষদ।
সাধারণ সম্পাদক সন্দীপ রায় বলেন
 আশ্রমে আসা ভক্ত ও দর্শনার্থীদের সুবিধার্থে ৪ বিঘা জমির উপরে প্যান্ডেল তৈরি করা হয়েছে । সকাল থেকে সন্ধ্যা পযর্ন্ত খাওয়া, বিশুদ্ধ পানীয়জল ও প্রাথমিক চিকিৎসার ব্যাবস্থা ছিলো।
আশ্রমে সভাপতি কার্ত্তিক চন্দ্র মিত্রের বলেন, তালা-কলারোয়া মাননীয় সংসদ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, অধিনায়ক ৩৩ বর্ডার গার্ড সাতক্ষীরা,কলারোয়া  নির্বাহী কর্মকর্তা, কলারোয়া থানার অফিসার ইনচার্জ, সকল রাজনৈতিক ও ধর্মীয সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের  ধন্যবাদ জ্ঞাপন করেন , ভক্তগণের উদ্দেশ্যে বলেন তাদের সুনজর ও অনুদানের জন্য আশ্রম  আজ এই পর্যায়ে এসেছে, এই আশ্রমকে আন্তর্জাতিক মানের করার জন্য সকলের সহযোগিতা  হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
চার দিনের অনুষ্ঠানে আশ্রমে নিরাপত্তার জন্য মোতায়েন ছিল পুলিশ, বিজিবি, আনসার। সব ডিপার্টমেন্টের গোয়েন্দা শাখা। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শেষ হলো পঞ্চম দোল উৎসব অনুষ্ঠান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সাতক্ষীরার কলারোয়ায় ১২ বছর বয়সী বাক্‌ প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে ইব্রাহিমবিস্তারিত পড়ুন

কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) কলারোয়া উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান

সাতক্ষীরার কলারোয়া দলিল লেখক সমিতির উপদেষ্টা প্রয়াত নূরুল ইসলামের স্মরণে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী
  • কলারোয়ায় যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ