মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বর্ণিল আয়োজনে কালিগঞ্জের নেংগী হাইস্কুলে ঈদ পূর্ণমিলন অনুষ্ঠিত

“যেথায় থাকি যে যেখানে, থাকবো মোরা এক বাঁধনে” এই স্লোগানকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন নেংগী মাধ্যমিক বিদ্যালয়ে বর্নিল আয়োজনে শিক্ষক-ছাত্র ছাত্রীদের ঈদ পূর্নমিলন অনুষ্ঠিত হয়েছে।

নেংগী মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে সোমবার (২৪ এপ্রিল) সকাল থেকে দিনব্যাপী জমকালো এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।

শাহাজান কবীর শান্ত ও নাজমুল হোসেনের সঞ্চলনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে পবিত্র কুরআন তেলয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

ঈদ পূর্ণমিলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কালিগঞ্জ সরকারি কলেজের সাবেক প্রফেসর আজিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, মিলানী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য, প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম ঢালী, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ইউপি সদস্য জবেদ আলী, মনিরুল ইসলাম, আজিজুর রহমান, পিজুশ কান্তি, আলাউদ্দিন,আব্দুল গফফার প্রমুখ।

এদিন প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে পুরো শিক্ষাঙ্গন। পুরনো বন্ধুদের কাছে পেয়ে তৈরী হয় আনন্দ আর আবেগঘন পরিবেশের। দিনভর ১৯৯৫ সাল হতে ২০২৩ সাল পর্যন্ত ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে চলে আড্ডা, স্কুলের স্মৃতিচারণ ও সাংষ্কৃতিক অনুষ্ঠান।

একই রকম সংবাদ সমূহ

কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দার মৃত্যুরবিস্তারিত পড়ুন

দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মেহের আলীবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে গলায় রশি দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় (মো. রাশিদুল ইসলাম) নামেবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  • বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন