শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশ জুয়েলার্স সমিতি দেবহাটা উপজেলা শাখার সাধারণ সভা

বাংলাদেশ জুয়েলার্স সমিতি দেবহাটা উপজেলা শাখার সাধারণ সভা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় দেবহাটা বাজারে কমিটির কার্যালয়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতি দেবহাটা উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি গৌর চন্দ্র দত্ত।

সাধারণ সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩নং সখিপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩নং সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আমজাদ হোসেন, বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকার মন্টু ও দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু প্রমুখ।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি দেবহাটা উপজেলা শাখার সাধারণ সভায় মো. আব্দুল হান্নানকে সভাপতি ও মো. রুহুল আমিন সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জুয়েলার্স সমিতি দেবহাটা উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন-সহ-সভাপতি রবিন কুমার দে, যুগ্ম সাধারণ সম্পাদক সত্যজিৎ সরকার, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় অধিকারী, প্রচার সম্পাদক মো. লতিফুর রহমান, দপ্তর সম্পাদক এস.কে অভি, কোষাধ্যক্ষ বিশ্বজিৎ পাল, সদস্য নিত্যগোপাল আমিন, জগন্নাথ স্বর্ণকার, অমিত কর্মকার, রামপ্রসাদ সান্যাল ও রনজিৎ কর্মকার প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি দেবহাটা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় থানা পুলিশের বিশেষ অভিযানে আটক :৫

সাতক্ষীরার দেবহাটায় থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর পরোয়ানাভুক্ত চারজন পলাতক আসামি ওবিস্তারিত পড়ুন

আদালতের রায় অমান্য করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির মুখে নিঃস্ব ব্যবসায়ী পরিবার

ল্যান্ড সার্ভে আপিল ট্রাইবুনাল কোর্টের চূড়ান্ত রায় পাওয়া সত্ত্বেও আদালতের আদেশ অবজ্ঞাবিস্তারিত পড়ুন

দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দেবহাটায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, বর্ণাঢ্য র‍্যালি ওবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় নেতিবাচক জেন্ডারভিত্তিক ধারণা দূরীকরণে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • দেবহাটায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, হাসপাতালে দ্বিতীয় দফা হামলায় যুবক নিহত
  • দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালী, আলোচনা ও পুরষ্কার বিতরণ
  • দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক প্রদান
  • ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসা
  • দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার
  • দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ
  • ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা
  • দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়
  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ