সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিদেশে অবস্থানরত সাত ব্যক্তিকে সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি থেকে অব্যাহতি

বিদেশে অবস্থানরত সাত ব্যক্তিকে সাতক্ষীরা জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

২৫ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদার দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

দলীয় প্যাডে দেয়া ওই চিঠি সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর দেয়া হয়েছে।

অব্যাহতি দেয়া সাতক্ষীরা জেলা যুবদলের সদ্য ঘোষিত কমিটির ব্যক্তিরা হলেন: ১. রবিউল ইসলাম, সহ-সভাপতি (ইতালি প্রবাসী), ২. মনসুর আলী, সহ-সভাপতি (মালয়েশিয়া প্রবাসী), ৩. মাহবুবুর রহমান মন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক (ইতালি প্রবাসী), ৪. হযরত আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক (ইতালি প্রবাসী), ৫. মাসুদুল আলম তাজু, যুগ্ম-সাধারণ সম্পাদক (মালয়েশিয়া প্রবাসী), ৬. জি এম মোখলেসুর রহমান বাবলু, সহ-সাধারণ সম্পাদক (মালয়েশিয়া প্রবাসী) ও ৭. জোয়ারদার ফারুক হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক (মালয়েশিয়া প্রবাসী)।

বিদেশে অবস্থানরত ব্যক্তিদের কমিটি থেকে অব্যাহতির ঘোষণা দিয়ে ওই চিঠিতে বলা হয়েছে, ‘সাতক্ষীরা জেলা যুবদলের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটির বিভিন্ন পদে থাকা ব্যক্তি যারা বর্তমানে বিদেশে কর্মরত আছেন এরূপ ব্যক্তিদের আপনারা বিভিন্ন পদে পদায়ন করেছেন যা সংগঠনের সিদ্ধান্তের পরিপন্থি হিসেবে বিবেচিত। এমতাবস্থায় ওই (সাত জন) পদধারী ব্যক্তিদের সংগঠন থেকে অব্যাহতি প্রদান করা হলো।’

চিঠিতে আরো বলা হয়েছে, ‘জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ইতোমধ্যে এ আদেশ কার্যকর করেছেন।’

স্থানীয় দলীয় সূত্রে জানা গেছে, অব্যাহতি দেয়া ব্যক্তিদের মধ্যে মনসুর আলীর বাড়ি কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নে। তিনি মালয়েশিয়া অবস্থান করেই সাতক্ষীরা জেলা যুবদলের সহ-সভাপতির দায়িত্ব পান।
দলীয় সূত্রটি আরো জানায়, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে হেলাতলা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তখনো একপ্রকার মালয়েশিয়া অবস্থান করেই দলীয় মনোনয়নে চূড়ান্ত হলে স্থানীয় বিএনপি’র শীর্ষ পর্যায়ের অনেক নেতৃবৃন্দ বিস্মিত হয়েছিলেন। তবে কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের ‘কাছের লোক’ হওয়া সত্বেও মনসুর আলীকে প্রার্থী হিসেবে মেনে নিতে পারেন নি হেলাতলা ইউনিয়ন বিএনপি’র শীর্ষ পদধারী নেতারা। তারা প্রকাশ্যে অপর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জেম হোসেনের পক্ষে নির্বাচন করেন। ফলশ্রুতিতে বিএনপি’র ধানের শীষ প্রতীকের প্রার্থী মনসুর আলীর ভরাডুবি হয়।

তারা আরো জানান, কলারোয়ার বিএনপি’র রাজনীতিতেও মনসুর আলীকে বিগত দিনে অনেকেই চিনতো না, জানতো না। মালয়েশিয়ায় প্রবাসী বিএনপি’র ঘরোয়া রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার সুবাদে ও অর্থ ব্যয়ের সুযোগে দেশের অনেক নেতার কাছে পৌঁছাতে সক্ষম হন তিনি। মূলত সেটির ফলশ্রুতিতে বিগত হেলাতলা ইউপি নির্বাচনে বিএনপি’র মনোনয়ন আর সাতক্ষীরা জেলা যুবদলের সহ-সভাপতির পদ পাওয়া।

তবে বিদেশে অবস্থানরত ব্যক্তিদের সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি থেকে অব্যাহতি দেয়ার ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখছেন দলটির কলারোয়ার অনেক নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল