বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোল দিয়ে দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ৪০ বাংলাদেশি কিশোর-কিশোরী

বিভিন্ন সময় ভারতে পাচারের শিকার ৪০ বাংলাদেশি কিশোর-কিশোরীকে উদ্ধারের ৬ বছর পর স্বদেশে ফেরত পাঠিয়েছে কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপহাইকমিশন।

বৃহস্পতিবার (২০জুলাই) সন্ধ্যায় আনুষ্ঠানিকতা শেষে যশোরের বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিজিবি সদস্যদের হাতে তাদের তুলে দেয়া হয়। আইনি সহয়তা দিতে বাংলাদেশি তিনটি এনজিও সংস্থা তাদের গ্রহণ করেছে।

ফেরত আসা শিশুদের এক নজর দেখতে সীমান্তে ভিড় জমায় তাদের স্বজনরা। সন্তানদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তারা। ফেরত আসা শিশুদের বাড়ি যশোর, নড়াইল, ফরিদপুর, সাতক্ষীরা, ঢাকা, সিলেট ও কক্সবাজার জেলায়।

জানা যায়, ভালো কাজের প্রলোভন দেখিয়ে প্রতিদিন দেশের বিভিন্ন সীমান্তপথে ভারতে পাচার হচ্ছে শত শত বাংলাদেশি নারী, পুরুষ ও অপ্রাপ্ত বয়স্ক শিশু। আর উদ্ধার হয় এদের মাত্র ৫ শতাংশ।

এনজিও সংস্থা জাস্টিস এন্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রামার অফিসার এবিএম মুহিত হোসেন জানান, ফেরত আসা বাংলাদেশিরা যদি পাচারকারীদের শনাক্ত করে আইনি সহয়তা চায় তাহলে তা দেয়া হবে।

ভারতীয় এনজিও কর্মকর্তা অরুনিমা দাশু জানান, ফেরত আসা শিশুদের আইনি সহয়তা দিতে মানবাধিকার সংস্থা জাস্টিস এন্ড কেয়ার ১৮ জন, বাংলাদেশ মহিলা আইনজিবী সমিতি ৭ জন ও রাইটস যশোর ১৫ জন শিশুকে গ্রহণ করেছে।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, ফেরত আসা শিশুদের যারা অবিভাবক এসেছেন তাদের ছেড়ে দেয়া হয়েছে। অন্যদের আইনি সহয়তায় এনজিও সংস্থার হাতে তুলে দেয়া হবে।

কলকাতায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব শেখ মারেফাত তারেকুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে ৪০ কিশোর-কিশোরীকে ফেরত পাঠানো হয়েছে বাংলাদেশে। দুই দেশের সরকারের সহযোগিতায় এটা সম্ভব হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন