শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ১৮পিচ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে ১৮পিব স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। এ সময় একটি ইজিবাইক আটক করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টার সময় পুটখালী মসজিদবাড়ী চেক পোষ্ট হতে ১৮টি স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। আটককৃত আকতারুল ইসলাম (২০) বেনাপোল পোর্ট থানার খলশী গ্রামের আবু বক্কর’র ছেলে।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশীদ আনোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ পুটখালী বিওপিতে কর্মরত জেসিও নায়েব সুবেদার শহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি টহলদল সীমান্তের মেইন পিলার ১৭/৭-এস এর ১৬৮ আর হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মসজিদবাড়ী চেক পোষ্ট পাকা রাস্তা নামক স্থান হতে ১৮টি স্বর্ণের বার (ওজন ২.০৮০ কেজি) ও একটি ইজিবাইকসহ আকতারুল ইসলামকে আটক করে। আটককৃত স্বর্ণের সিজার মূল্য ১,৮৮,৩৪,৬৮৬/ টাকা।
তিনি আরো জানান, আটককৃত আসামীকে বেনাপোল পোর্ট থানায় এবং স্বর্ণ যশোর ট্রেজারিতে জমা দেওয়ার হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী

মাদক নির্মূলে সরকারের কঠোর অবস্থানের মধ্যেও যশোরের শার্শা সদর ইউনিয়নের শ্যামলাগাছীর ত্রিমোহনীবিস্তারিত পড়ুন

ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি শেষেবিস্তারিত পড়ুন

বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

যশোরের বেনাপোলে মুরগিবাহী একটি ভ্যান থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ডবিস্তারিত পড়ুন

  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি