বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বড়দিনে পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত গাজা উপত্যকা

বড়দিন উদযাপনের মধ্যেই সংঘাতে জড়ালো ইসরাইলি বাহিনী এবং ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। রুশ গণমাধ্যম আরটির তথ্য মতে, (২৫ ডিসেম্বর) শুক্রবার অবরুদ্ধ গাজা উপত্যকায় জঙ্গি বিমান নিয়ে ঢুকে পড়ে ইসরাইলি বাহিনী। এসময় হামাসের কয়েকটি গোপন আস্তানা গুঁড়িয়ে দেয়ার দাবি করে তারা।

ইসরাইলের প্রতিরক্ষা দফতরের দাবি, বিশ্বব্যাপী বড়দিনের উৎসব চলাকালে ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর আশকেলুনে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোঁড়ে হামাস। কিন্তু ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করতে সক্ষম হয়।

জবাবে গাজা উপত্যাকায় হামাসের স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে তেল আবিব। বিমান হামলায় বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রায় একমাস পর উভয়পক্ষের পাল্টাপাল্টি হামলায় এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বিমান হামলায় গাজার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

২০০৭ সাল থেকেই গাজা অবরোধ করে রেখেছে ইসরাইল। এতে খাদ্য ও জরুরি ওষুধসহ মানবিক সঙ্কটের মধ্যে রয়েছে বাসিন্দারা। অবরোধ তুলে নেয়ার দাবি জানালেও এতে কোন কাজ হয়নি।

ইসরাইলি আগ্রাসন এবং নিজেদের অধিকার ফিরে পেতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে ফিলিস্তিনিরা। তাদের আন্দোলনকে সন্ত্রাসী কার্যক্রম অ্যাখা দিয়ে আসছে তেল আবিব। ইসরাইলি বাহিনীর ছোঁড়া গুলিতে প্রাণ হারাচ্ছেন বহু মানুষ।

ফিলিস্তিনিদের উপর দমন-পীড়ন চালানোকে অপরাধমূলক কর্মকাণ্ড বলে অভিহিত করে ইসরাইলের বিরুদ্ধে নিন্দা জানিয়ে আসছে জাতিসংঘ।

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী