শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে পাচারকালে কলারোয়া সীমান্তে ৬টি সোনার বারসহ এক ব্যক্তি আটক

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি সীমান্ত এলাকা থেকে ৬টি সোনার বারসহ কামরুজ্জামান নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (২৪ জুন) সকালে সীমান্তবর্তী মজুমদার খাল নামক ব্রিজ এলাকা থেকে সোনা জব্দসহ ওই ব্যক্তিকে আটকের ঘটনা ঘটে।

আটক কামরুজ্জামান (৪০) কেঁড়াগাছি গ্রামের আবুল হোসেনের ছেলে।

আটক ব্যক্তি বাইসাইকেল চালিয়ে সীমান্ত এলাকায় যাচ্ছিলেন। সাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় ৬টি সোনার বার লুকিয়ে রাখা ছিলো।

সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, ‘বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচার হচ্ছে-এমন গোপন খবরে ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর রেজা আহমেদের নেতৃত্বে কাকডাঙ্গা বিওপির টহল বিজিবি সদস্যরা কেঁড়াগাছির মজুমদার খাল নামক এলাকায় অভিযান পরিচালনা করেন। সেসময় কামরুজ্জামানের ব্যবহৃত বাইসাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় রাখা ৬টি সোনার বার জব্দ করা হয়। চোরাকারবারের অভিযোগে আটক করা হয় কামরুজ্জামানকে। জব্দকৃত সোনার ওজন ১শ’ ১৪ গ্রাম। যার মূল্যমান প্রায় ৭০ লাখ টাকা।’

‘সোনার বারগুলো ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে ও আসামি কামরুজ্জামানকে কলারোয়া থানায় মামলা দিয়ে সোপর্দ করা হয়েছে’ বলে জানান বিজিবি’র এই অধিনায়ক।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব