বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোমরা সিএন্ডএফ’র নব-নির্বাচিতদের শপত গ্রহণ ও দায়িত্বভার হস্তান্তর

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের (সিএন্ডএফ) কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে নির্বাচিতদের শপত গ্রহণ ও দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মে) বিকাল ২টা ৩০ মিনিটে সংগঠনের কনফারেন্স রুমে নব-নির্বাচিত কমিটির সভাপতি আলহাজ্ব কাজী নওশাদ দিলওয়ার রাজু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সাংসদ এ.কে ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ। মো. নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর থানার অফিসার ইনচার্জ মো. গোলাম কবির, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম আশিকুর রহমান, সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত সহ-সভাপতি শেখ এজাজ আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক এ.এস.এম মাকছুদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক জি.এম আমির হামজা, অর্থ-সম্পাদক আবু মুছা, সাংগঠনিক, বন্দর, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক দীপংকর ঘোষ, নির্বাহী কমিটির সদস্য শাহানুর ইসলাম শাহিন, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. কামরুল ইসলাম, সদর উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক মো. দেলোয়ার হোসেন, ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ১১৫৯ এর সভাপতি এরশাদ আলী, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, হ্যান্ডলিং শ্রমিক ইউনয়ন ১১৫৫ এর সাধারণ সম্পাদক মাসুদ আলম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে নব-নির্বাচিতদের শপত বাক্য পাঠ করান ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার আশরাফুর রহমান। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত সহ-সভাপতি শেখ এজাজ আহমেদ স্বপন। এসময় সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সদস্য, ব্যবসায়ী ও ভোমরার বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনাবিস্তারিত পড়ুন

দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

‎সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক বিশিষ্ট সমাজ সেবকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা

সাতক্ষীরায় জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে প্রস্তুতি সভাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল
  • সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ঈদ-ই মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে আলোচনা ও রচনা প্রতিযোগিতা