শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা

সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মে) বিকেলে প্রাথমিক শিক্ষক মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তুলতে সচেতনতা সৃষ্টি, যার যার অবস্থান থেকে পারিবারিক, ধর্মীয় নৈতিকতা বৃদ্ধি, মূল্যবোধ সৃষ্টি, নৈতিক অবক্ষয় রোধসহ দুর্নীতি প্রতিরোধে নানান কর্মযজ্ঞতার উপর বক্তব্য রাখেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো.আবু নসর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা ও পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সদস্য শিক্ষক শেখ জুলফিকারুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আয়োজক কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান ও পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এডভোকেট শেখ কামাল রেজা।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সহ.সভাপতি কাজী শামছুর রহমান ও মিসেস লতিফা আখতার হেনা, সদস্য সহকারী অধ্যাপক এএইচএম কামরুজ্জামান পলাশ, উৎপল কুমার সাহা ও জাহিদুর রহমান খাঁন চৌধুরী, কলারোয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক রুহুল আমিন, বেত্রবতী হাইস্কুলের প্রধান শিক্ষক শেখ রাশেদুল হাসান কামরুল, প্রভাষক আরিফ মাহমুদ, সাংবাদিক এমএ সাজেদ, আসাদুজ্জামান আসাদ, আরিফুল হক চৌধুরী, ফারুক রাজ প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব