রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজু সভাপতি, নাসিম সাধারণ সম্পাদক

ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের নির্বাচনী সাধারণ সভা

ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট এ্যসোসিয়েশনের (সিএন্ড এফ ) এজেন্ট’র নির্বাচনী সাধারণ সভা ২০২১ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ভোমরায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে সংগঠনের সভাপতি আলহাজ্ব এইচ এম আরাফাত’র সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিএন্ড এফ’র নির্বহী কমিটির সদস্য আশরাফুজ্জামান আশু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল ইসলাম, জেলা আওয়ামীলীগ নেতা ডা. মুনসুর আহমেদ, শেখ এজাজ আহমেদ স্বপন, কাজী নওশাদ দিলওয়ার রাজু, অহিদুল ইসলাম ও বিশিষ্ট ব্যবসায়ী মো. রমজান আলী প্রমুখ।

সাধারণ সভার আলোচনা শেষে আগামী ৩ বছরের জন্য কাজী নওশাদ দিলওয়ার রাজুকে সভাপতি ও মো. মোস্তাফিজুর রহমান নাসিমকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি মো. আবু মুসা, যুগ্ম সাধারণ সম্পাদক এ.এস.এম মাকছুদ খান, সাংগঠনিক, বন্দর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জি.এম আমির হামজা, কাস্টমস ও দপ্তর সম্পাদক বিলকিস সুলতানা সাথী, অর্থ সম্পাদক দিপংকর ঘোষ, সদস্য আশরাফুজ্জামান আশু ও রাম কৃষ্ণ চক্রবর্তী। এসময় ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট এ্যসোসিয়েশনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটা শাখার যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়নবিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে সাতক্ষীরায় স্মারকলিপি প্রদান, আলোচনা সভা

“আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন”Íএই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিশু অধিকার রক্ষা ও যৌন নির্যাতন প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে

শিশু অধিকার সংরক্ষণ, যৌন নির্যাতন, শোষণ ও নিপীড়ন প্রতিরোধে সামাজিক ও প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় বৃক্ষমেলায় ‘গ্যাস সেভার’ এবং পরিবেশবান্ধব রান্নার নানা উদ্ভাবন
  • সন্ত্রাসী হামলায় আহত ছাত্রদল নেতা মনজুরুল আলম বাপ্পিকে সামেক হাসপাতালে দেখতে গেলেন আলহাজ্ব মোঃ আব্দুর রউফ
  • সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ
  • গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে ফ্রি ডেন্টাল ক্যাম্প
  • মানবকল্যাণে নবদিগন্ত সংস্থার উদ্যোগে ২৫০ জনের মাঝে গাছের চারা বিতরণ
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন
  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি