রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ওএমএস’র চাল-আটা নিতে মানুষের উপচেপড়া ভিড়

বর্তমান বাজারে চাল ও আটার দাম বৃদ্ধি পাওয়ায় নিম্ন আয়ের মানুষেরা ভিড় করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খোলা বাজারে (ওএমএস) এর ডিলারের ঘরে। সরকার ঘোষিত স্বল্প আয়ের মানুষের খাদ্যের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে দেশের বিভাগীয় ও জেলা পর্যায়ের শহরগুলোতে ন্যায্যমূল্যে খোলা বাজারে (ওএমএস) চাল ও আটা বিক্রয় কার্যক্রম অব্যাহত রেখেছে সরকার।

সাতক্ষীরা শহরের ১০ পয়েন্টে ৫টিতে চাল আর অন্য ৫টিতে আটা একযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খোলা বাজারে (ওএমএস) চাল প্রতি কেজি ৩০টাকা ও আটা প্রতি কেজি ১৮ টাকায় বিক্রি কার্যক্রম অব্যাহত আছে।

দীর্ঘ সারিতে দাঁড়িয়ে তারা কিনছেন এই দুটি খাদ্য পণ্য। নি¤œ ও মধ্যবিত্ত মানুষ ওএমএস’র চাল ও আটা কিনতে বর্তমানে ঝুঁকে পড়ছে। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে শত শত নারী ও পুরুষকে। সাতক্ষীরার বাজারে চালের দাম বেড়ে গরীবের মোটা চালের কেজি হয়েছে ৪০ থেকে ৪৫ টাকায়। তাই নিম্ন আয়ের মানুষ ছুটছেন ন্যায্যমূল্যে খোলা বাজারের ওএমএস ডিলারদের কাছে।

উপজেলা খাদ্য কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বাদে প্রতিদিন ওএমএস কর্মসূচির জন্য প্রত্যেক ডিলারকে ১ টন করে চাল ও এক টন করে আটা প্রতিদিন বরাদ্দ দেওয়া হচ্ছে। চাল প্রতি কেজি ৩০ টাকা এবং আটা ১৮ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। ওএমএস-এর দোকান থেকে জন প্রতি ৫ কেজি চাল অথবা আটা কিনতে পারবেন।

এব্যাপারে খাদ্য পরিদর্শক মো. হুমায়ূন বাসিদ জানান, স্বচ্ছতার ভিত্তিতে স্বল্প আয়ের মানুষের জন্য সর্বোচ্চ ৫ কেজি আটা ও ৫ কেজি করে আটা নার্য্য মূলে সরকারিভাবে বিক্রয় করা হচ্ছে এবং প্রতিদিন ডিলারদের ঘরে গিয়ে তদারকি করা হচ্ছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সরেজমিনে গেলে দেখা যায়, সাতক্ষীরা পৌর এলাকার নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয় মোড়ে ওএমএসের ডিলার মীর হাবিবুর রহমান বিটু ন্যায্য মূল্যে আটা বিক্রয় করছেন।

তিনি বলেন, এখন চাল ও আটার মান খুবই ভালো, চাহিদা অনেক বেশি। বাজারে বাড়তি দামে চাল ও আটা কিনতে নাভিশ্বাস উঠেছে নিম্ন আয়ের মানুষের। তাই তারা ছুটছেন ও এমএসের ডিলারের কাছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিক্রয় করা হচ্ছে। লাইনে দাঁড়ানো চাল কিনতে আসা নারী ছকিনা, রিতা, আশা খাতুন জানান, তারা সকাল ৭টায় এসে দাঁড়িয়েছেন চাল ও আটা নেওয়ার জন্য। সাতক্ষীরা পৌর এলাকায় ওএমএম এর ব্যবস্থা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পৌরবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে নিন্ম আয়ের মানুষেরা এবং ওএমএস’র এই সুবিধা চলমান রাখার জন্য তিনি সরকারের প্রতি আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা

হাবিবুল্লাহ বাহার, সাতক্ষীরা: সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু, সাতক্ষীরা রেলপথবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’-শীর্ষকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়ন ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • সাতক্ষীরায় ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল
  • সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত
  • মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা
  • সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান
  • সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ূথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”