মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মন্ত্রিসভায় রদবদল: ভারতের ৯ কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগ

ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল হতে যাচ্ছে বুধবার (৭ জুন)। মোদি সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এই প্রথম মন্ত্রিসভায় রদবদল হচ্ছে।

ইতোমধ্যে পদত্যাগ করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধণসহ অন্তত নয়জন মন্ত্রী।

এসব জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

পদত্যাগ করেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক এবং শ্রমমন্ত্রী সন্তোষ গঙ্গোয়ার। এছাড়া এই তালিকায় আরও আছেন কেন্দ্রীয় রাসায়নিক ও সারবিষয়ক মন্ত্রী সদানন্দ গৌড়া, নারী ও শিশু কল্যাণবিষয়ক প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী, শিক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় ধোর্তে, জল শক্তিবিষয়ক প্রতিমন্ত্রী রতন লাল কাটারিয়া, পরিবেশ প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়, খাদ্য ও গণবণ্টন প্রতিমন্ত্রী রাওসাহেব পাটিল।

প্রতিবেদনে আরো বলা হয়, আগামী বছর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে মন্ত্রিসভার রদবদলে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড বিশেষ গুরুত্ব পাবে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। মোট ৪৩ জন মন্ত্রী পদে শপথ নিতে পারেন।
রাষ্ট্রপতি ভবন সূত্রে খবর, আজ সন্ধে ৬টায় হবে শপথ গ্রহণ অনুষ্ঠান।

একই রকম সংবাদ সমূহ

যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত

যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো প্লেন বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজনবিস্তারিত পড়ুন

‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর

ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যুর তিন দশক পেরিয়ে গেলেও তাকেবিস্তারিত পড়ুন

মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ

ইতালির ভেনিসের কাছে একটি পুরো ব্যক্তিগত দ্বীপ বিক্রি হচ্ছে ৫৫ লাখ ইউরোতে।বিস্তারিত পড়ুন

  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • নেপালে বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে দুজন জীবিত উদ্ধার
  • ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস
  • নেপালে পাহাড়ধসে আটকে গেছে নদী, যে কোনো সময় নামতে পারে বন্যা
  • মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে এআই ব্যবহারে নিষেধাজ্ঞা
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিলো বাংলাদেশ
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল