শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মহতী উদ্যোগের প্রত্যয়ে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী ও গুণীজন সংবর্ধনা

মহতী উদ্যোগ আর ঊজ্জ্বল দৃষ্টান্তের ধারাবাহিকতা রাখার প্রত্যয়ে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী ও গুণীজন সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রিপোর্টার্স ক্লাবে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

ক্লাবটির ‘সাহসী অভিযাত্রায় ২৮ বছরে পদার্পণ’র বর্ণিল অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস।

অনুষ্ঠানে নিজ কর্মযজ্ঞতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৫ গুণীজনকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিতরা হলেন- কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল হোসেন, কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শিক্ষক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু (দৈনিক পত্রদূত, পূর্বাঞ্চল), কলারোয়া নিউজ’র সম্পাদক ও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ (দৈনিক যায়যায়দিন, পত্রদূত) এবং প্রবীন সাংবাদিক আব্দুল হামিদ (দৈনিক ইনকিলাব)।
সংবর্ধিত প্রথম ৪জনের হাতে সম্মননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি। অসুস্থ্যতার জন্য অনুপস্থিত আব্দুল হামিদের পক্ষে স্মারক ক্রেস্ট গ্রহণ করেন সাংবাদিক শিক্ষক সামছুর রহমান লাল্টু।

পরে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

এর আগে আলোচনা অনুষ্ঠানে ক্লাবের সভাপতি আজাদুর রহমান খাঁন চৌধুরী পলাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাতক্ষীরা পল্লী বিদ্যুত সমিতির সভাপতি সাংবাদিক সাইফুল্যাহ আজাদ, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, বেত্রবতী হাইস্কুলের প্রধান শিক্ষক শেখ রাশেদুল হাসান কামরুল, সংবর্ধিত ব্যক্তিত্ব শেখ জুলফিকারুজ্জামান জিল্লু ও আরিফ মাহমুদ এবং রিপোর্টার্স ক্লাবের নির্বাহী সদস্য এমএ আইয়ুব।

ক্লাবের সিনিয়র সহ.সভাপতি এসএম জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সহ.সভাপতি এমএ কাশেম, যুগ্ম সম্পাদক মুজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোজাফফার হোসেন পলাশ, সহ.সাংগঠনিক এসএম ফারুক হোসেন, অর্থ সম্পাদক মোস্তফা হোসেন বাবলু, দপ্তর সম্পাদক প্রভাষক আসাদুজ্জামান ফারুকী, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আরিফুল হক চৌধুরী, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম, নির্বাহী সদস্য সামছুর রহমান লাল্টু, জিএম জিয়া, তাজউদ্দীন আহম্মেদ রিপন, ফারুক রাজ, তরিকুল ইসলাম, রেজওয়ান উল্যাহ, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, সাবেক দপ্তর সম্পাদক এমএ সাজেদ, কলারোয়া নিউজ’র ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান রনি প্রমুখ।

পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন ক্লাবের দপ্তর সম্পাদক প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকী।

উপস্থিত সাংবাদিক ও সুধিজনদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন, ‘সাংবাদিকতা মহান পেশা। যেকোন অপসাংবাদিকতা পরিত্যাগ করে সমাজের সকল অসংগতি তুলে ধরা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষন করা সাংবাদিকদের উচিত।’

বিশেষ অতিথির বক্তব্যে ওসি শেখ মুনীর বলেন, ‘যে সমাজ গুণীদের কদর করতে পারে না সেখানে গুণী তৈরী হয় না। দায়িত্বকে ইবাদত মনে করে সঠিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করা জরুরী। মহতী এই উদ্যোগ দৃষ্টান্ত হয়ে থাকবে। কারণ অনেকে এমন উদ্যোগ নেন না, অন্য কেউ নিলে নেতিবাচক ভাবে দেখেন।’

সংবর্ধিত অতিথি শেখ জিল্লু বলেন, ‘সাংবাদিকতায় সৃজনশীলতা এনে সৃষ্টিশীল রিপোর্ট করতে হবে। তথ্যপ্রযুক্তির অবাধ সুযোগকে অপব্যবহার করা যাবে না।’

সংবর্ধিত আরেক অতিথি আরিফ মাহমুদ বলেন, ‘সাংবাদিকতায় দাপট দিয়ে নয়, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করা উচিত। উপজেলা পর্যায়ের সাংবাদিকতাকে আয়ের পেশা হিসেবে গণ্য না করে পেশাদারিত্বের ইতিবাচক মনোভাবে কাজ করতে হবে। সততা, নৈতিকতাকে প্রাধান্য দিতে হবে।’

সাংবাদিক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল বলেন, ‘সাংবাদিকতায় আমাদের ক্লাব আলাদা থাকতে পারে তবে আমরা সাংবাদিক হিসেবে এক কাতারে।’

ক্লাবের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, ‘কপি-পেস্ট খবর নয়, নিজের গুণকে গুনান্বিত করতে ইতিবাচক সঠিক খবর পরিবেশন করতে হবে।’

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়।

 

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব