রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যানজট মোকাবেলায় হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ! সাতক্ষীরা শহর এখন যানজটের শহর

আব্দুর রহিম : সাতক্ষীরা শহর এখন যানজটের শহর প্রতিনিয়ত তীব্র যানজটের কবলে পড়তে হচ্ছে শহর বাসীর। রবিবার ( ২৪ আগস্ট) সকাল ১১ টায় শহর ব্যাপী তীব্র যানজট লক্ষ্য করা যায়।

নিউমার্কেট মোড় এলাকাসহ শহরের বিভিন্ন পয়েন্টে তীব্র যানজট মোকাবেলা করতে রীতিমত হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ সদস্যরা। প্রতিদিনের মতো সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্টে তীব্র যানজট লক্ষ্য করা যায়। সাতক্ষীরা নিউমার্কেট মোড়ে, এটাগাছা হাটের মোড়, শহরের তুফান কোম্পানির মোড়, রাধানগর কেষ্ট ময়রা ব্রিজ এলাকায়, ডে নাইট কলেজ মোড়, নাবরুণ স্কুল মোড়, শহরের পাকাপোল ব্রিজ, শহরে নাজমুল সরণী সড়কে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে, পলাশপোল স্কুলের সামনে, জজ কোর্ট এলাকায়, সাতক্ষীরা সদর হাসপাতাল খুলনা রোড এলাকায় তীব্র যানজটের কবলে শহরবাসী নাকাল। প্রতিনিয়ত সড়কে অ্যাম্বুলেন্স,ফায়ার সার্ভিস ও জরুরি পরিবহন স্কুল, কলেজ মাদ্রাসাগামী শিক্ষার্থীদের পড়তে হয় বিপাকে।

এছাড়া শহরের অধিকাংশ ফুটপাথগুলো কিছু অসাধু ব্যবসায়ীরা দখল করে রাখার কারণে পথচারীদের চলাচলে ব্যাঘাত ঘটছে। যানজট নিরসনে ইতিপূর্বে জেলা আইন শৃঙ্খলা মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল দিনের বেলায় পণ্যবাহী ট্রাক শহরের অভ্যন্তরে প্রবেশ করবে না এ পরিবহনগুলো সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে বাইপাস ও বিনের পোতা বাইপাস রাস্তা দিয়ে ট্রাফিক পুলিশ সদস্যরা এগুলো নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত ছিল। কিন্তু সেটা বাস্তবায়ন হচ্ছে না।

এছাড়া শহরের সড়কগুলো অধিকাংশই বেহালদশা, শহরে বিভিন্ন অবৈধ যানবাহনের আনাগোনা, সাতক্ষীরা পৌরসভার অনুমোদিত ইজিবাইক ছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে ইজিবাইক, ব্যাটারি চালিত ভ্যান, আলম সাধু, নসিমন, ভটভটি, সকাল থেকে রাত অবধি শহরে বিভিন্ন পয়েন্ট ভিড় জমাচ্ছে। এ কারণে তীব্র যানজটের কবলে পড়ছে বলে মনে করেন, শহরবাসী ও সচেতন মহল। সাতক্ষীরা পৌরসভার সচেতন নাগরিক জি এম মাহবুব, ফরিদ হুসাইনসহ আরও অনেকেই মন্তব্য করেন, বিভিন্ন ইউনিয়ন থেকে ইজিবাইক, ব্যাটারি চালিত ভ্যান শহরে প্রবেশ করায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এগুলোকে শহরে প্রবেশ করার আগেই শহরের বিভিন্ন পয়েন্ট থেকে নিয়ন্ত্রণ করা গেলে যানজট থেকে মুক্তি পাবে শহরবাসী। এ ব্যাপারে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

সাতক্ষীরা শহরের প্রধান সড়কগুলো খারাপ হওয়ার কারণে এই যানজট। ভ্যান ইজিবাইক যত দিন যাচ্ছে বেশি শহরে প্রবেশ করছে। এইজন্য যানজট আরো বেশি হচ্ছে। শহরের রাস্তা বড় করার বিকল্প কিছু নেই। শহরে রাস্তা আরো বড় করতেই হবে। রাস্তার দুই পাশে অথবা এক পাশে স্থাপনা ভেঙে রাস্তা প্রশস্থ করতে হবে। শহরবাসীর নিরবিচ্ছিন্ন চলাচল নিশ্চিত করতে হবে এবং যানজট নিরসনে জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে সচেতন মহলের দাবি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব