শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যুক্তরাষ্ট্রের ভ্রমণকারীদের জন্য এলো যে দুঃসংবাদ

ইউরোপের বেশিরভাগ দেশে বর্তমানে ভিসামুক্ত প্রবেশাধিকার পান যুক্তরাষ্ট্রের ভ্রমণকারীরা। তবে সেই সুবিধা আর বেশি দিন থাকছে না। আগামী বছর থেকে ইউরোপে প্রবেশের ক্ষেত্রে আগাম অনুমতি নিতে হবে মার্কিনিদের।

যুক্তরাষ্ট্রসহ ভিসামুক্ত প্রবেশাধিকার আছে- এমন ৬০টিরও বেশি দেশের নাগরিকদের ২০২৪ সাল থেকে ইউরোপ ভ্রমণের আগে ইউরোপীয় ভ্রমণ তথ্য ও অনুমোদন ব্যবস্থায় (ইটিআইএএস) অনুমতির জন্য আবেদন করতে হবে। আট ডলার ব্যয়ে এই আবেদন করতে হবে।

জানা যায়, ইউরোপে ক্রমবর্ধমান সন্ত্রাসী হুমকির মধ্যে সীমান্তকে আরও শক্তিশালী এবং রক্ষা করার জন্য নতুন এই ভ্রমণ অনুমোদন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

ইইউ জানিয়েছে, যেসব নাগরিক ইউরোপের শেনজেন অঞ্চলের ২৭টি দেশে ভ্রমণ করতে চান, তাদের ইটিআইএএসে নিবন্ধন করতে হবে। নিবন্ধন না করলে সীমান্ত থেকে ফিরে যেতে হতে পারে। ইটিআইএএসের অনুমোদন পেলে সেটি তিন বছর অথবা ভ্রমণকারীর পাসপোর্টের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বৈধ থাকবে।

সূত্র : ফক্স বিজনেস

একই রকম সংবাদ সমূহ

নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?

নেপাল বললেই চোখের সামনে ভেসে ওঠে বরফঢাকা হিমালয়, পাহাড়ি পথ আর মেঘেরবিস্তারিত পড়ুন

হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান

হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য মধ্যস্থতাকারী দেশগুলো ইরানের অবস্থান জানতে চেয়েছে। এরবিস্তারিত পড়ুন

চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর

‘চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার’ প্রতিষ্ঠার জন্য একটি সমঝোতা স্মারকবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • নেপালে দীর্ঘ হচ্ছে লাশের সারি, দেড়শ ছাড়াল নিহতের সংখ্যা
  • নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
  • নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩
  • বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন