বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যে কোনো সময় মাঠে নামতে পারে ইরানের মিত্ররা

মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে যে কোনো সময় সক্রিয় হয়ে উঠতে পারে ইরান ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠীগুলো। ইসরায়েল ঘিরে চারপাশের বিভিন্ন দেশেই ছড়িয়ে আছে এসব মিলিশিয়া বাহিনী। ইরান দ্রুত সময়ের মধ্যে এসব মিত্র গোষ্ঠীগুলোকে পুনরুজ্জীবিত করতে পারে।

সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এমন আশঙ্কার কথাই তুলে ধরা হয়েছে। খবরে বলা হয়, গোষ্ঠীগুলো সক্রিয় হলে তা সমগ্র অঞ্চলকেই অস্থিতিশীল করে তুলতে পারে।

খবরে আরও বলা হয়, যদিও ইরানের মিত্র মিলিশিয়া গোষ্ঠীগুলো চাপের মুখে আছে এবং তাদের সক্ষমতা কমেছে, তবুও তারা টিকে আছে।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র যদি সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়ে বা তাদের ঘাঁটি থেকে ইরানের দিকে হামলা চালানো হয়, তবে ইরান এর কঠোর জবাব দেবে। আর সেই জবাব কেবল সরাসরি নয়, বরং মধ্যপ্রাচ্যজুড়ে তাদের সহযোগী গোষ্ঠীগুলোকেও সক্রিয় করে দেওয়া হতে পারে।

গত কয়েক মাসে ইসরায়েলের হামলায় লেবাননে হিজবুল্লাহসহ একাধিক ইরান ঘনিষ্ঠ গোষ্ঠী ক্ষতিগ্রস্ত হলেও, তাদের মূল কাঠামো এখনো বিদ্যমান। বিশেষ করে ইরাকে ইরান ঘনিষ্ঠ মিলিশিয়ারা এর আগেও যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও লজিস্টিক কনভয়ে হামলা চালিয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হলে এসব হামলা আবার শুরু হতে পারে।

এই পরিস্থিতি শুধু ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এর প্রভাব সিরিয়া, ইরাক, লেবানন, ইয়েমেন এমনকি উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতেও ছড়িয়ে পড়তে পারে।

‘এটা শুধু দুই দেশের সংঘাত নয়, বরং পুরো অঞ্চলজুড়ে নিরাপত্তা এবং স্থিতিশীলতার প্রশ্ন হয়ে দাঁড়াতে পারে’ বলে মন্তব্য করেছেন এক পর্যবেক্ষক।

ইরান যদি তাদের আঞ্চলিক নেটওয়ার্ককে সক্রিয় করে, তবে তা মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক মানচিত্রে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোকবিস্তারিত পড়ুন

নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?

ভয়াবহ আকস্মিক বন্যায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে নেপালের অন্তত তিনটি জেলা। স্থানীয় সময়বিস্তারিত পড়ুন

বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার

সরকারিভাবে কোনো ধরনের খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েেশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়াবিস্তারিত পড়ুন

  • নেপালে দীর্ঘ হচ্ছে লাশের সারি, দেড়শ ছাড়াল নিহতের সংখ্যা
  • নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
  • নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩
  • বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • যুক্তরাষ্ট্রে কাজের ভিসায় বড় ধাক্কার শঙ্কা, বেশি বিপাকে পড়বেন যারা
  • হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি
  • বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২
  • জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী
  • তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে প্রত্যাহার করল ভারত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়