রাজগঞ্জে টিউমারে আক্রান্ত শিশু ওবায়দুল্লাহর পাশে ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশন


যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জের চন্ডিপুর গ্রামে শিশু ওবায়দুল্লাহের (৩) চিকিৎসার জন্য পঞ্চাশ হাজার এক টাকা আর্থিক সহায়তা দিয়েছে রাজগঞ্জ এলাকার অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন ‘ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশন।
জানা যায়- গতকাল বিকালে ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশন পরিবারের নিবেদিতপ্রাণ মানবতার ফেরীওয়ালা সদস্যগন অসুস্থ ওবায়দুল্লাহের বাড়িতে যেয়ে চিকিৎসার জন্য এই অর্থ তার নানার হাতে তুলে দেন।
ওবায়দুল্লাহ দীর্ঘদিন পেটে টিউমার এবং জিহ্বাতে ‘ঘা’ জনিত রোগে ভুগছেন। তার পরিবার হতদরিদ্র মানবেতর জীবন-যাপন করছেন। অসুস্থ ওবায়দুল্লাহ নানা বাড়িতে থাকেন। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবাসী সোহেল হোসেন তাৎক্ষণিকভাবে সংগঠনের সকল সদস্যদে অর্থ সংগ্রহ করতে অনুরোধ করেন এবং তাদের পরিবারের হাতে এই অর্থ তুলে দেন সংগঠনের সদস্যবৃন্দ। এ ব্যাপারে সংগঠনের অর্থ সম্পাদক সাব্বির আহমেদ রিয়াদ জানান- এলাকায় রক্তদানের পাশাপাশি গরিব, অসহায় শিশুদের পাশে আমাদের সংগঠন সব সময় কাজ করে যাচ্ছে।
এই মহৎ উদ্যোগের জন্য সংগঠনের প্রতিটি সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে অসহায় পরিবারের সদস্যবৃন্দ ও এলাকার সুধী মহল।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন
যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন


