বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার খলিলনগরে আব্দুল খালেক মণ্ডলের দাফন সম্পন্ন

সাতক্ষীরায় মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা আব্দুল খালেকের নামাজে জানাযা সদর উপজেলার সিকড়ি ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে তার নামাজে জানাযা হয়।

জানাযা নামাজের আগে কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারী মাও. আব্দুল হালিমসহ জামায়াতের বিভিন্ন পরযায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

নামাজে জানাযা শেষে বিকেল সাড়ে পাঁচটার দিকে তাকে খলিলনগরস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মাও. খালেক মণ্ডলের ছেলে ফারুক হোসেন জানান, বিভিন্ন আইনী প্রক্রিয়া শেষে খুলনা থেকে শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে তার মরদেহ সিকড়ি আনা হয়।

এর আগে বৃহস্পতিবার বিকাল ৫টা ৪৫ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। মস্তিস্কে রক্তক্ষরণের জন্য তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধিন ছিলেন বলে জানান ফারুক হোসেন।

তিনি সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য ছিলেন।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৪ মার্চ মানবতাবিরোধী অপরাধে সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমির ও সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক মন্ডলকে মৃত্যুদন্ড প্রদান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সাতক্ষীরায় তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তাকে সাতক্ষীরা জেলা কারাগারে রাখা হয়েছিল।
গত ৭ জুলাই তার মস্তিস্কে রক্তক্ষরণ হয়। চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয় সামেক হাসপাতালে। অবস্থার অবনতি হলে পরে তাকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় বৃহস্পতিবার বিকাল ৫টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর, ধুলিহর ও ফিংড়ী এলাকার সাংবাদিকদের সংগঠন বি.ডি.এফ (ব্রহ্মরাজপুর,বিস্তারিত পড়ুন

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজিত দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২