বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রুপসপুর মাঠ থেকে রং মিস্ত্রি জাহাঙ্গীরের লাশ উদ্ধার

যশোরের মনিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের রুপসপুর মাঠ থেকে জাহাঙ্গীর হোসেন (৩২) নামে এক রং মিস্ত্রি যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

এলাকাবাসীর খবরের ভিত্তিতে রোববার (০৬ আগস্ট) দুপুরে রুপসপুর মাঠের একটি আলু ক্ষেতের জঙ্গলের মধ্যে থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জাহাঙ্গীর হোসেন রুপসপুর গ্রামের নায়েব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়- গত ৩ দিন আগে জাহাঙ্গীর বাড়ি থেকে বের হয় বাজারের যাওয়ার উদ্দ্যেশে। এরপর আর বাড়িতে ফেরেনি সে। পরিবারের লোকজন সম্ভব্য স্থানগুলোতে অনেক খোঁজ-খবর নিয়ে তাকে না পেয়ে মা অবিরোন নেছা থানায় একটি সাধারণ ডায়েরী করে। রোববার জাহাঙ্গীরের পিতা নায়েব আলী মাঠে কাজ করতে গেলে দূর্গন্ধ পেলে খোঁজা-খুজির এক পর্যায় মাঠের একটি আলু ক্ষেতে ঝোপ-ঝাড়ের মধ্যে নিজের ছেলের লাশটি দেখতে পায়।

পরে খবর পেয়ে মনিরামপুর থানা অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান- ওসি (তদন্ত) মাহাবুবুর রহমান, ঝাঁপা ফাড়িঁর ইনচার্জ সনজিৎ কুমার ঘটনাস্থলে যান এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ ব্যাপারে চাইলে থানার ওসি (তদন্ত) মাহাবুবুর রহমান জানান- জাহাঙ্গীর হোসেন হত্যা নাকি আত্মহত্যা সে ব্যাপারে আমরা স্পষ্ট নই, লাশ ফুলে ফেপে প্রায় পচন ধরার কারণে কোন কিছু বুঝা এবং চিহ্ন পাওয়া যাচ্ছে না। তবে, ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, এরপর আসল রহস্য উদঘাটন করা যাবে বলে ধারনা করা হচ্ছে।

এদিকে নিহত জাহাঙ্গীরের দাদা আবু তালেব সাংবাদিকদের জানিয়েছেন তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মাষ্টার জহরুল ইসলাম বলেন- লাশটি যে অবস্থায় বাগানের মধ্যে পাওয়া গেছে তাতে ধারণা করা হচ্ছে তাকে খুন করা হতে পারে।

একই রকম সংবাদ সমূহ

অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : অতিমাত্রার ভারি বৃষ্টিপাতের কারণে যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহীবিস্তারিত পড়ুন

যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। গত দেড়বিস্তারিত পড়ুন

  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ
  • জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা
  • মণিরামপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক
  • বেনাপোল-মোংলা রেলপথে ৩ লাখ দেশি খেজুরের আঁটি ছড়িয়ে ইতিহাস
  • নতুন ৩ উপজেলা ও ১ থানা ঘোষণা হলেও বঞ্চিত রাজগঞ্জ
  • বৃষ্টিতে কাদার সাগরে মনিরামপুর-ঝিকরগাছা সড়ক, দুর্ঘটনার শঙ্কা
  • মাথায় বোঝা, কাঁধে সংসার: মনিরামপুরের ৯৬ অঞ্চলের পল্লীবধূদের নিরলস জীবনসংগ্রাম
  • রেলপথের দুই পাশে ১৬০ কেজি দেশি খেজুরের আটি ছড়িয়ে সবুজায়নের উদ্যোগ
  • শিক্ষা অফিসের পরিচয়ে ফোন, পিন-ওটিপি চেয়ে প্রতারণার চেষ্টা : আতঙ্কে অভিভাবকরা