বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লুঙ্গির মধ্যে তিন কোটি টাকার সোনা!

কক্সবাজারের উখিয়ায় এক ব্যক্তির লুঙ্গির ভেতর থেকে ৩ কোটি ১৫ লাখ ৮৬৯ টাকার সোনা উদ্ধার করা হয়েছে। রোববার (০১ নভেম্বর) দিনগত রাতে ঘুমধুম এলাকা থেকে তাকে গ্রেফতার করে বিজিবি। আটককৃত ওই ব্যক্তির নাম মো. কলিম (২১)। বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে তিনি বসবাস করতেন।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির কক্সবাজার রিজিয়নের আওতাধীন কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) ঘুমধুম বিওপির সদস্যরা উখিয়ার ৫নং পালংখালী ইউপির কুড়ারপাড়া এশিয়ান হাইওয়ে রোডস্থ ব্রিজের পাশে অবস্থান নেয়। সন্ধ্যার পর এক ব্যক্তিকে সীমান্ত দিয়ে হেঁটে কুতুপালংয়ের দিকে যেতে দেখেন তারা। এতে তাদের সন্দেহ হলে তাকে আটক করা হয়।

প্রথমে অস্বীকার করলেও তার আচরণ সন্দেহজনক হওয়ায় তার শরীর তল্লাশি করে বিজিবি। এরপরেই বেরিয়ে আসে লুঙ্গির ভাঁজে কৌশলে লুকানো প্রায় সোয়া তিন কোটি টাকার বার্মিজ সোনা। বিজিবির বরাতে জানা যায়, আটক করা সোনার পরিমাণ ৪৭১ ভরি। উদ্ধারকৃত সোনা কক্সবাজার ট্রেজারি অফিসে জমা করার কাজ চলছে।

সূত্রে. সময় নিউজ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার

রাজনীতির মাঠে নেতাদের অবস্থান যেমন প্রভাবশালী, তেমনই বেশ ভঙ্গুর। গোপন ক্যামেরা বাবিস্তারিত পড়ুন

শত চেষ্টার পরও থামছে না সিন্ডিকেট, কী ব্যবস্থা নিচ্ছে সরকার

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে একপ্রকার অসহায় সরকার। গত ১৬ বছর যারা বাজার নিয়ন্ত্রণবিস্তারিত পড়ুন

  • এবার নতুন রূপে হাজির হলেন সাদিয়া আয়মান
  • সাতক্ষীরার প্রথম মহকুমা প্রশাসক নওয়াব আব্দুল লতিফ
  • মিটিং-রেজুলেশন ছাড়াই সভাপতির একক সিদ্ধান্তে দুই শিক্ষককে বরখাস্ত!
  • ব্যাংকিং সেবাখাতে রূপান্তর ঘটাচ্ছে হুয়াওয়ে’র স্মার্ট ও ইন্টেলিজেন্ট সল্যুশন্স: সেমিনারে বক্তারা
  • আরও দু’দিন বৃষ্টি অব্যাহত থাকবে- আবহাওয়া অধিদপ্তর
  • কলারোয়ায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যু, লাশ আনতে পরিবারের আকুতি
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সদস্য আহসান উল্লাহ’র মাতৃবিয়োগ,শোক জ্ঞাপন
  • কালিগঞ্জে বন্ধু ফোরাম’র ২০বছর পূর্তি উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত
  • কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন
  • ভারতের কলকাতায় দীধিতির কবিতা সন্ধ্যায় প্রধান অতিথি এমপি রবি
  • বন্ধ হয়ে গেলো সোনাবাড়ীয়া মঠবাড়ির সব প্রবেশ দ্বার
  • কলারোয়ার সোনাবাড়ীয়ায় গ্রামীণ সড়কের বেহাল দশা, বর্ষা হলেই হাঁটু কাদা!