শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শপথ নিলেন কলারোয়ার কেরালকাতা ও কুশোডাঙ্গা ইউপি চেয়ারম্যান

৫ম ধাপে অনুষ্ঠিত সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ও কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান স.ম মোরশেদ আলী (ভিপি মোরশেদ) ও সাঈদ আলী গাজীর শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সভা কক্ষে ওই শপথ বাক্য পাঠ করান সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

শপথ বাক্য পাঠ শেষে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সংক্ষিপ্ত বক্তব্যে কেরালকাতা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ.সভাপতি স.ম মোরশেদ আলি (ভিপি মোরশেদ) বলেন, ‘আমাকে তিন বার নৌকা প্রতীক দিয়ে ভোট করার সুযোগ করে দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার প্রতি এবং তার বিজ্ঞ মনোনয়ন বোর্ডের সকলের প্রতি, সাতক্ষীরা জেলা, কলারোয়া উপজেলা ও কেরালকাতা ইউনিয়ন আওয়ামীলীগের আস্থাভাজন নেতা ও কর্মীদের প্রতি।’

এসময় তিনি কেরালকাতা ইউনিয়নের সকল দল মত নির্বিশেষে বিপুল ভোট দিয়ে নির্বাচিত করায় ভোটার-সমর্থকদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন। সেই সাথে সকলকে সাথে নিয়ে কেরালকাতা ইউনিয়নকে একটি ডিজিটাল, গতিশীল ও উন্নয়নশীল ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুরূপ বক্তব্য দিয়ে কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদ আলী গাজী বলেন, ‘জনগণ আমাকে বিপুল ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছেন, তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি জনগণের জন্য কাজ করতে চাই।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্ট।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের

সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিও এখন কৃষকের বাড়তি আয়ের উৎস হয়ে উঠছে। পাটবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ