শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘শরীফা’রা আমাদের সন্তান, এদের দায়িত্ব আমাদেরকেই নিতে হবে’ : লাল্টু

‘প্রতিবন্ধীরা আমাদের সন্তান ওদের দেখাশোনার দায়িত্ব আমাদেরই নিতে হবে।’

সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে কলারোয়ার হরিনা গ্রামের দিনমজুর আশরাফুল ইসলামের কন্যা ও বিরল শিং আকৃতির টিউমারে আক্রান্ত শরীফার সার্বিক খোঁজ নেওয়ার সময় এমন মানবিক দৃষ্টান্ত স্থাপনকারী মন্তব্য করেন কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য আমিনুল ইসলাম লাল্টু।

সম্প্রতি তিনি অসুস্থ্য শরীফাকে দেখতে গিয়ে আরো বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধী শিশুদের সার্বিক জীবনমান উন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। ইতিমধ্যে দেশের একশত উপজেলাকে শতভাগ সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে আবদ্ধ করেছেন। যার সূত্রে কলারোয়ায় যারা শরীফার মতো বিশেষ শিশু তাদেরকেও সরকারি সহায়তা নিশ্চিত করার প্রক্রিয়া চলমান রয়েছে। শরীফা আমাদের কলারোয়ার সন্তান। ওর মতো প্রতিবন্ধীরা আমাদের বোঝা নয়, আমাদের সম্পদ। তাই ওদের দেখভালের দায়িত্ব আমরাই নেবো। আমাদের শরীফা ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছে। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে শরীফাকে আর্থিক সহায়তা প্রদান করেছেন।’

ঠিক তেমনই ভাবে শরীফার চিকিৎসায় কলারোয়া উপজেলা পরিষদ সার্বক্ষণিক তার পাশে থাকবে বলে তিনি আশ্বাস বাণী প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন, সাংবাদিক শফিকুর রহমান প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত