বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শান্ত কলারোয়ায় অনৈতিকতা সৃষ্টি করতে আবারো কথিত সার্কাসের দৌড়ঝাপ!

শান্ত সাতক্ষীরার কলারোয়াকে অশান্ত করতে একটি চক্র কলারোয়ায় আবারও অশ্লীল ড্যান্স আর জুয়ার আসরের অনুমতি পেতে জেলা প্রশাসকের দপ্তরে আবেদন করেছে। সামনে শিক্ষার্থীদের বিভিন্ন পরীক্ষা, সার্বিক শান্ত পরিবেশ। এই সার্কস এর অনুমতি পেলে কলারোয়া আবারো অশান্ত ও অনৈতিকতার পরিবেশে সৃষ্টি হবে বলে আশংকা তৈরি হয়েছে।

একটি সূত্রে জানা গেছে, পূর্বে অনুমতি নেয়া ও বাস্তবায়িত হওয়া যতসামান্য ও নামেমাত্র সার্কাসের অন্তরালে গভীর রাতে সেখানে প্রদর্শিত হয় অশ্লীল ড্যান্স, জুয়ার আসর আর নেশার আড্ডা। এছাড়া সেখানে মেয়েদের দিয়ে অর্ধনগ্ন নয় বরং প্রায় উলঙ্গ অশীল ড্যান্স করানো হয়েছিলো। ছিলো ওয়ানটেনসহ বিভিন্ন নামীয় জুয়ার আসর। বাদ যায়নি মদ, ফেনসিডিল, গাঁজাসহ নানান ধরনের নেশার আড্ডাও। এবারো অনুরূপভাবে তেমনটি করার পায়তারা চলছে।
ইতোমধ্যে কলারোয়ার একটি ক্লাবে এ বিষয় নিয়ে কয়েকবার জুয়াখোরদের নিয়ে বৈঠক হয়েছে বলে জানা গেছে। সেখানে আড়াই লাখ টাকার বায়নাও দিয়েছে সার্কাস কর্তৃপক্ষ। সার্কসের আবেদনপত্র জেলা প্রশাসকের দপ্তর থেকে কলারোয়ার ইউএনও ও কলারোয়া থানা পুলিশের কাছে চলে এসেছে বলে সূত্রে জানা গেছে।
ইউএনও ও থানা পুলিশ তদন্ত করে প্রতিবেদন দিলেই শুরু হয়ে যাবে সার্কাস খেলা। তারপরে শান্ত কলারোয়ায় শুরু হতে পারে অশান্ত পরিবেশে।

উল্লেখ্য-এর আগে এই কলারোয়ায় ঢাকার দোহারের জনৈক সেলিমের মালিকানাধীন কিং স্টার সার্কাস নামে প্যান্ডেল বসে। সেখানে ২/৪দিন একটি হাতি নিয়ে নামেমাত্র লোক দেখানো সার্কাস শুরুর পর প্রায় নগ্ন ড্যান্স, জুয়া ও নেশার আসর বসায় এলাকাবাসীর চাপের মুখে পড়ে তা বন্ধ হয়ে যায়।
এছাড়া গত কয়েক বছর আগে উপজেলার যুগিখালীর জাহাজমারি এবি পার্কে, চন্দনপুর ইউনিয়নের বয়ারডাঙ্গা ও চন্দনপুর ফুটবল মাঠে অনুরূপ সার্কাসের অনুমতি পেয়ে যতসামান্য সার্কাসের পাশাপাশি জুয়া, মাদক ও অন্যান্য খারাপ কাজের প্রত্যক্ষদর্শী হয়েছিলো বিভিন্ন বয়সী সাধারণ মানুষ।

আবারো সেই চক্রটি কলারোয়ায় সার্কাস বসানোর জন্য স্থানীয় প্রশাসনের অনুমতি পেতে আড়াই লাখ টাকার মিশন নিয়ে দৌড় ঝাপ শুরু করেছে।

সার্কাস ও এর অন্তরালের অপকর্মের প্রস্তুতি ও অনুমতি বন্ধ করার দাবি এলাকাবাসীর।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত