বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শোকাবহ আগস্টের শেষ দিনে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির সাথে তৃণমূল নেতৃবৃন্দের মতবিনিময়

মাহফিজুল ইসলাম আককাজ, (সাতক্ষীরা): সাতক্ষীরায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী মাসব্যাপী শোকাবহ আগস্ট মাসের শেষ দিনে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির সাথে তৃণমূল নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকালে শহরের মুনজিতপুস্থ মীর মহলে সদর এমপি মহোদয়ের কার্যালয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক
আহমেদ রবি। এসময় বীর মুক্তিযোদ্ধা এমপি রবি বলেন, “দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে মানবতার মা জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।

জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে
সকলকে সব সময় রাজপথের আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে থাকা এবং সেই সাথে শোকের মাসে শোককে শক্তিতে পরিনত করে দলীয় তৃণমূল নেতৃবৃন্দদেরকে সামনে এগিয়ে যাওয়ার আহবান জানান বীর মুক্তিযোদ্ধা এমপি রবি।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মোরশেদ, সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান, ফারুক আহমেদ, সরদার নজরুল ইসলাম, বাঁশদহা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাস্টার মফিজুর রহমান।

ঘোনা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল কাদের, অধ্যক্ষ মো. মিজানুর রহমান, কুশখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউছুফ আলম, সাধারণ সম্পাদক তায়জুল ইসলাম, বৈকারী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সরদার মহাসীন কবির
পিন্টু, সাধারণ সম্পাদক আতাউর রহমান, ঘোনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শওকাত আলী, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান মানি, ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী আব্দুল গফুর, সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলাম গাজী, আলিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মশিউর রহমান (ময়ুর ডাক্তার)।

আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, সাধারণ সম্পাদক তাপষ কুমার আচার্য্য, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. রমজান আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক অমরেন্দ্রনাথ ঘোষ, বল্লী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. বজলুর রহমান, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান লাল্টু, লাবসা ইউনিয়ন
আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল, ফিংড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. লুৎফর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভীন শাপলা ও
আওয়ামী লীগ নেতা আমিনুল হাসান রাসেল প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল