সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে কলারোয়ায় মানববন্ধন ও বিক্ষোভ

দেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে কলারোয়া হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কের পাশে মানববন্ধনে অংশ নেন কয়েক শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ।

পরে বিক্ষোভ মিছিল শেষে বাসস্ট্যান্ডস্থ বিশ্বাস মার্কেটে হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা হিন্দু-বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সন্দীপ রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের নেতা নিত্য গোপাল রায়, কেঁড়াগাছি হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রমের সভাপতি অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র, ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোপাল ঘোষ বাবু, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সন্তোষ পাল, সদস্য লক্ষণ বিশ্বাস, পৌর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মাস্টার উত্তম কুমার, মহিলা সম্পাদিকা পুতুল রানী শিকদার প্রমুখ৷

এ সময় বক্তারা বলেন, ‘ফ্রান্সে রাসূল (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের সাথে বাংলাদেশের সংখ্যালঘুরা কোন ভাবেই জড়িত নয়৷ কিন্তু ওই ঘটনার প্রভাবে কুমিল্লার মুরাদনগরের হামলার শিকার হয় হিন্দু সম্প্রদায়ের মানুষ। একটি গণতান্ত্রিক দেশে সংখ্যালঘুদের উপর হামলা মেনে নেওয়া যায় না।’

বক্তারা আরো বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার৷ বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। তাই তার কাছে আকুল আবেদন, সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করুন।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু