বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সড়ক দুর্ঘটনা রোধকল্পে বিআরটিএ’র উদ্যোগে সাতক্ষীরায় রোড শো

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিশেষ সচেতনতামূলক বাড়ানোর জন্য সড়কে চলাচলরত গাড়ির মালিক, চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সড়ক নিরাপত্তামূলক সচেতনতা সৃষ্টির লক্ষে রোড শো অনুষ্ঠিত হয়েছে।

‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এই প্রতিপাদ্য সামনে রেখে শনিবার ১১ ফেব্রুয়ারি সকাল ১১ টায় সাতক্ষীরা শহরের অদূরে মিলবাজারে পুলিশের ট্রাফিক বিভাগ ও বিআরটিএ সাতক্ষীরার যৌথ আয়োজনে সাতক্ষীরার বিভিন্ন বাস কাউন্টার ও স্টান্ড এলাকায় ঘরেফেরা/ঘরমুখো মানুষদের সচেতনতা বৃদ্ধি করতে এ রোড শো আয়োজন করা হয়।

এসময় বিআরটিএ খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক প্রকৌশলী মাসুদ আলমের দিক নির্দেশনায় অনুষ্ঠিত রোড শোতে যাত্রী, পথচারী ও চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

সকলের উদ্দেশ্যে সচেতনতামূলক মাইকিং সঞ্চালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি) কে এম মাহবুব কবীর।

রোড শো তে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশ পরিদর্শক শ্যামল কুমার চৌধুরী, বিআরটিএ’র মোটরযান পরিদর্শক রামকৃষ্ণ পোদ্দার, সাতক্ষীরা জেলা অটোরিকশা,অটোটেম্পু মালিক সমিতির সভাপতি মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক গাউস সরদার, বিআরটিএ’র অফিস সহকারি মো. সাইফুল ইসলাম ও সীল ম্যাকানিক শেখ আমিনুর হোসেনসহ অন্যরা।

রোড শোতে জনগণের ব্যপক সাড়া পরিলক্ষিত হয়। স্থানীয় মানুষ ও প্রেস মিডিয়া ব্যক্তিবর্গ সাধারণ জনগণ এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন।

সমগ্র রোড শো পরিচালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক রামকৃষ্ণ পোদ্দার।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব

সাতক্ষীরায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ এবং বিভিন্ন শিক্ষা উপকরণবিস্তারিত পড়ুন

টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়

সাতক্ষীরা জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ অপু হালদার-এর সাথে মতবিনিময় ওবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২
  • সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা
  • বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় ডিবি স্কুলের শিক্ষকদের ফুল দিয়ে বরণ
  • কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক