বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৭৪ লাখ টাকার স্বর্ণ উদ্ধার বেনাপোল সীমান্ত থেকে

বেনাপোলের পুটখালি সীমান্ত এলাকা থেকে ৯৩৮ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। কাউকে আটক করা সম্ভব হয়নি এ সময়।

শনিবার ভোর রাতে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি গ্রাম থেকে উদ্ধার করা হয় এ স্বর্ণ।

এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পুটখালি গ্রামের সজলের মোড় নামক স্থান দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের চালান ভারতে যাবে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় সেখানে। অভিযানের সময় সন্দেহভাজন দু’মোটরসাইকেল আরোহীকে গতি রোধ করতে বলা হয়। এ সময় তারা মোটরসাইকেল না থামিয়ে চেষ্টা করে পালানোর।

বিজিবি সদস্যরা মোটরসাইকেল আরোহীকে লাঠি দিয়ে আঘাত করলে তার কাছে থাকা একটি ব্যাগ পড়ে যায় এবং তারা পালিয়ে যায়। পরে সে ব্যাগটির মধ্যে ৯৩৮ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বার পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ৭৪ লাখ ১৯ হাজার টাকা।

একই রকম সংবাদ সমূহ

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্যবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি

ইলিশ বাংলাদেশের পরিচিত ও জনপ্রিয় মাছ। অথচ সেই ইলিশই এবার ভারত থেকেবিস্তারিত পড়ুন

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ