সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত উদ্যোগ, সাতক্ষীরায় নিরাপদ সড়ক দিবসের প্রস্তুতি সভা


জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, জনসচেতনতা বৃদ্ধি এবং দিবসটি যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
রবিবার (১৮ অক্টোবর ২০২৬) বেলা ১২টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুর চৌধুরী, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, পুলিশ পরিদর্শক (ট্রাফিক) মোঃ আরজু হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা, সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবির সাতক্ষীরা শাখার সভাপতি তৈয়েব হাসান শামসুজ্জামান।
এছাড়া উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দল সাতক্ষীরা শাখার সভাপতি ফরিদা আক্তার বিউটি ও সাংগঠনিক সম্পাদক সালেহা হক কেয়া, সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুর রউফ, সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহীন, নিরাপদ সড়ক চাই (নিসচা) সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মীর আবু বক্কর।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের শেখ জাকির হোসেন টিটু ও সাধারণ সম্পাদক মামুন উর রশীদ এবং সাতক্ষীরা জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ বাবু।
বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ ওমর ফারুক ও উচ্চমান সহকারী মোঃ নাছির উদ্দিন সভায় উপস্থিত ছিলেন।
সভায় জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় গৃহীতব্য বিভিন্ন কর্মসূচি ও প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। দিবসটি সুষ্ঠু ও যথাযথভাবে পালনের পাশাপাশি সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পরিবহন খাতের প্রতিনিধিদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় দিবসটি উদযাপনকে কেন্দ্র করে বিভিন্নণ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সংশ্লিষ্টদের অংশগ্রহণের মধ্য দিয়ে সড়ক নিরাপত্তা কার্যক্রমকে আরও গতিশীল করা এবংয নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ ওমর ফারুক।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা পৌরদীঘিতে লাইফ জ্যাকেট ছাড়াই চলছে রাতের ঝুঁকিপূর্ণ যাত্রা
সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলাকে ঘিরে পৌরদীঘিতে চলছে রাতের নৌভ্রমণ। জনপ্রতি ৫০ টাকারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রাইমারির নবনিযুক্ত শিক্ষকদের পদায়নপত্র তুলে দিলেন জেলা প্রশাসক
সাতক্ষীরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনিযুক্ত ১৯০ জন সহকারী শিক্ষকের হাতে পদায়নপত্র তুলেবিস্তারিত পড়ুন

তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকারের পদক্ষেপ জানাতে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে তেল, গ্যাস ওবিস্তারিত পড়ুন


