রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সদর ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়ন কদমতলা শাখা কমিটির ঘোষণার উদ্বোধন

সাতক্ষীরা সদর উপজেলা ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের কদমতলা শাখা আঞ্চলিক কমিটির ঘোষণার শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৬ মে মঙ্গলবার বিকেলে কদমতলা শাখার কমিটির ঘোষণার শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক মাও ইসছাক আলী সরদার।

সদর উপজেলা ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইউসুফ আলী সরদারের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জেলা যুবলীগের সাবেক সভাপতি ও কদমতলা বাজার কমিটির সভাপতি আব্দুল মান্নান।

এছাড়াও বক্তব্য রাখেন, লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এড. মুস্তাফিজুর রহমান শাহেনেওয়াজ, কদমতলা বাজারস্থ কাঠ ব্যবসায়ী আব্দুল হাশেম, সদর উপজেলা ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের সভাপতি আলমগীর হোসেন, সহ সভাপতি মোঃ কামাল হোসেন, সহ সাধরণ সম্পাদক নরুজ্জামান ময়না, সাংগঠনিক সম্পাদক আবিয়ার হোসেন, দপ্তর সম্পাদক আঃ ছাত্তার, কোষাধাক্ষ হাসান আলী, প্রচার সম্পাদক আতাউর রহমান আশিক, ক্রীড়া সম্পাদক ফয়েজ আলী, সদস্য মোক্তার আলী, ইসছাক সরদার, আছাদুল ইসলাম মিয়ারাজ আলী, মনিরুল ইসলাম প্রমূখ।

এসময় সদর উপজেলা ফার্নিচার রং শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সদস্যগণের উপস্থিততে সম্মতিক্রমে সংগঠনের কদমতলা শাখার কমিটির আসাদুল ইসলাম খোকন সভাপতি ও জিয়াউল হক লিটনকে সাধারণ সম্পাদক করে বিশিষ্ট ৯ সদস্য কার্যনির্বাহী কমিটির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

কদমতলা শাখা কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি মনিরুল ইসলাম মনি, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান, দপ্তর সম্পাদক ওয়াহিদুজ্জামান, কোষাধাক্ষ শ্রী সন্তোষ কুমার, কার্যনির্বাহী সদস্য নুরুল্লা।

একই রকম সংবাদ সমূহ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিকবিস্তারিত পড়ুন

নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন

নড়াইল জেলার কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেলবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতেবিস্তারিত পড়ুন

  • প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম
  • নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর
  • মালয়েশিয়ার কথা বলে সপ্তাহখানেক সাগরে ঘুরিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে দিল পাচার চক্র
  • কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা
  • সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম
  • জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি
  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত
  • দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি
  • আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার, নইলে ফল ভালো হবে না: খলিলুর রহমান
  • আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি