বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় যুগিখালীতে আ’লীগ নেতা ফিরোজ আহম্মেদ স্বপনের জনসংযোগ শেষে মতবিনিময় সভা

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ সংসদীয় আসনে নৌকা প্রতীককে বিজয়ী করতে আ’লীগ নেতা ফিরোজ আহম্মেদ স্বপনের জনসংযোগ শেষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ১৬ মে) সন্ধ্যায় উপজেলার ১২ নং যুগিখালী ইউনিয়নের যুগিখালী বাজারে আ’লীগের তৃণমুল নেতা- কর্মীদের সাথে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

এর আগে বিকাল থেকে উপজেলা আ’লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশি ফিরোজ আহম্মেদ স্বপন পাইকপাড়া, কামারালী, বামনআলী সহ বিভিন্ন এলাকার সাধারন মানুষের সাথে কূশল বিনিময় করেন। পরে মতবিনিময় সভায় সরকারের বিভিন্ন দপ্তরের উন্নয়নের কথা তুলে ধরে দেশ পরিচালনায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে জয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ থেকে সংগঠনের কাজ করার আহবান জানান।

তিনি বলেন ছাত্র রাজনীতি থেকে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী হয়ে আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে দীর্ঘ ৪৩ বছর রাজনৈতিক জীবনে আন্দোলন- সংগ্রামের মধ্য দিয়ে দলীয় নেতা- কর্মীদের সুখে-দুখে পাশে থাকার চেষ্টা করেছি। আগামীতে সাধারন মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে তালা- কলারোয়া সংসদীয় আসনে দলীয় প্রার্থী হিসাবে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

বৌরী আবহাওয়ার মাঝে সন্ধ্যায় যুগিখালী বাজারে অসংখ্য আ’লীগ নেতা- কর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যকালে ফিরোজ আহম্মেদ স্বপন দেশকে ‘ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে’ পরিনত করার প্রত্যয়ে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সাংগঠনিক সম্পাদক সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহাবুবর রহমান মফে সহ ইউনিয়ন আ’লীগ নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!