বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাংস্কৃতিক বিপ্লবই পারে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে-এমপি রবি

সাতক্ষীরায় নোঙ্গর মিউজিক্যাল একাডেমি’র ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে বৃক্ষ রোপন, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ জুলাই) বিকাল সাড়ে ৫টায় শহিদ আব্দুর
রাজ্জাক পার্কে নোঙ্গর মিউজিক্যাল একাডেমি’র উপদেষ্টা ও উদীচি শিল্পী গোষ্ঠীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো
০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “সাংস্কৃতিক চর্চা ভালো। সাংস্কৃতিক বিপ্লবই পারে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে। সাংস্কৃতিক চর্চার মাধ্যমে মানুষের মানুষিকতার পরিবর্তন করা সম্ভব। আমাদের সাতক্ষীরার ছেলে মেয়েরা
খেলা-ধূলায়, পড়া শোনা ও সাংস্কৃতিতে দেশের অন্যান্য জেলার থেকে ভালো। তিনি আরো বলেন, আমি ভারতের আগরতলায় বিশ্ব সংস্কৃতি বলয়’র অনুষ্ঠানে, আমি বর্ধমানে ও কলকাতার অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়েছি কয়েকবার। এছাড়াও
কুমিল্লাতে গিয়েছি বিশ্ব সংস্কৃতি বলয়’র অনুষ্ঠানে গিয়েছি এবং আবারও যাবো। সাংস্কৃতি আমার চিন্তা চেতনার মাঝে মিশে আছে। আমি নোঙ্গর মিউজিক্যাল একাডেমি’র সকলকে ধন্যবাদ জানায় তাদের এই ভালো উদ্যোগের জন্য।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির
ক্যালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আবু আফ্ফান রোজ বাবু, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, সম্মিলিত সাংস্কৃতিক জোট
সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি চৈতালী মুখার্জী ও নোঙ্গর মিউজিক্যাল একাডেমি’র উপদেষ্টা শাহীদ হাসান রেবু ও অতুল কুমার ঘোষ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুত্বে স্বাগত বক্তব্য ও আবু রায়হানকে সভাপতি ও নিশিকান্ত বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন নোঙ্গর মিউজিক্যাল একাডেমি’র উপদেষ্টা ও উদীচি শিল্পী গোষ্ঠীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান। আলোচনা সভা শেষে বৃক্ষ রোপনের লক্ষ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। নোঙ্গর মিউজিক্যাল একাডেমি’র সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর, ধুলিহর ও ফিংড়ী এলাকার সাংবাদিকদের সংগঠন বি.ডি.এফ (ব্রহ্মরাজপুর,বিস্তারিত পড়ুন

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজিত দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২