মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় অনলাইন কম্পিউটারের নতুন শো-রুম উদ্বোধন

সাতক্ষীরায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘অনলাইন কম্পিউটার’-এর নতুন শো-রুমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শহরের ইউসিবি ব্যাংকের নিচে নিউ মার্কেট মোড়ে বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় দোয়া অনুষ্ঠান ও কেক কাটার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শো-রুমটির উদ্বোধন করা হয়।

মোঃ মিজানুর রহমানের অনুষ্ঠানে সভাপতিত্বে অনলাইন কম্পিউটারের স্বত্বাধিকারী মোঃ মাসউদ রাজুর পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম টুটুল। এছাড়াও উপস্থিত ছিলেন সাতক্ষীরা কম্পিউটার সমিতির সভাপতি, সহ-সভাপতি ও সমিতির অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানে স্মার্ট, গ্লোবাল, কম্পিউটার সিটি, ডিস্ট্রিবিউশন হাব ও এক্সেলসহ বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অংশ নেন।

সাতক্ষীরার তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম টুটুল বলেন, “অনলাইন কম্পিউটারের নতুন শো-রুম উদ্বোধন হওয়ায় সাতক্ষীরায় আইটি সেবায় আরও আধুনিকতা যোগ হলো। মানসম্মত সেবা ও প্রযুক্তির সহজলভ্যতা নিশ্চিত করতে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”

অনলাইন কম্পিউটারের স্বত্বাধিকারী মোঃ মাসউদ রাজু বলেন, “দীর্ঘদিন ধরে গ্রাহকদের আস্থায় অনলাইন কম্পিউটার এগিয়ে চলেছে। নতুন শো-রুমে আমরা আরও আধুনিক সুবিধা, উন্নতমানের আইটি পণ্য ও গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। প্রযুক্তির অগ্রগতির সাথে তাল মিলিয়ে দ্রুততম সময়ের মধ্যে সেবা দেওয়া এবং সাশ্রয়ী দামে মানসম্মত পণ্য সরবরাহই আমাদের প্রধান লক্ষ্য।”

অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওঃ মোঃ মাহবুবুর রহমান। স্থানীয় প্রযুক্তি ব্যবহারকারীদের মাঝে শো-রুমটির উদ্বোধন উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

‎সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি

সাতক্ষীরা সদর উপজেলার সুলতানপুর বড়বাজার শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী

সাতক্ষীরায় ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সদর জামায়াতের যুব দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের