বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জলবায়ু ন্যায্যতার দাবিতে কর্মসূচি পালন

জলবায়ু ন্যায্যতার দাবিতে সাতক্ষীরায় জারিগান, মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর ২০২৩ শনিবার সকালে সদর উপজেলার সুপারিঘাটায় এসব কর্মসূচি পালিত হয়।

সাতক্ষীরা জেলার সুপারিঘাটা ব্রিজ সংলগ্ন বাজারে উন্নয়ন সংগঠন স্বদেশ, উপকুল সুরক্ষা আন্দোলন, জেলা নগরিক কমিটি, সৃজনি মহিলা লোককেন্দ্র, ওয়াটার কিপার জারিগান, মানববন্ধন ও পথসভার আয়োজন করে। বক্তব্য রাখেন, স্বদেশ সংস্থার নির্বাহি পরিচালক মাধব চন্দ্র দত্ত, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, নাগরিক কমিটির আহবায়ক এড, আজাদ হোসেন বেলাল, আলিনুর খান বাবুল, মেম্বর তপন শীল প্রমুখ।

বক্তারা বলেন, নদী বাঁচলে দেশ বাঁচবে, নদী খননে কোনও দুর্ণীতি সহ্য করা হবে না, নদীকে ঘিরে আমাদের জীবন জীবিকা। আমরা দেশের সচেতন সমাজ, বিভিন্ন আন্দোলন, সংগঠনসমূহ ও জনসমাজের সকলকে এই আয়োজনে অংশগ্রহণপূর্বক উক্ত বিষয়গুলোর ব্যাপারে সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করতে আহ্বান জানাই । আমাদের এসকল দাবিগুলো বাস্তবায়নের জন্য চাপ প্রয়োগ করতে ও সকলের সামনে আরো জোড়ালোভাবে তুলে ধরতে ডিসেম্বরের ৯ তারিখে কপ-২৮ সম্মেলন স্থল সহ পৃথিবীব্যাপি ৩৬টি দেশে ও বাংলাদেশের ৩১টি জায়গায় একযোগে এ কর্মসূচীটি পালন করা হয়েছে।

মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, বিশ্বজুড়ে বহুদিনধরে চলে আসা বিচারহীনতা সংস্কৃতি, বৈষম্য ও নিপীড়নের মতো সংকট আরো তীব্রভাবে আমরা প্রত্যক্ষ করছি। উপরন্তু, জলবায়ু সংকট পৃথিবীর বাস্তুসংস্থানকে বিনষ্ট করছে। ইতোমধ্যে যারা দরিদ্রতা, বৈষম্য এবং শোষণ সহ্য করে টিকে আছে, জলবায়ু সংকটে তারা আরো বেশি সংকটাপন্ন হয়েছে এবং জলবায়ু পরিবর্তন ও অন্যান্য সংকট মোকাবেলায় এসকল জনগোষ্ঠীর সক্ষমতা সবচেয়ে কম। পাশাপাশি জলবায়ু সংকট দরিদ্রতা, বৈষম্যের মতো অন্যান্য সংকটকে আরো তীব্র করে তুলছে। অগণিত লোক তাদের জীবন, জীবিকা ও জীবনধারণের অবলম্বন হারিয়েছে।

জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠা করতে আমাদের আন্দোলনকে আরো বেগবান করতে ও সংকটের সমাধান করতে কপ-২৮ সম্মেলন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কপ-২৮ সম্মেলনের পূর্ববর্তী সপ্তাহ ও সম্মেলন চলাকালীন জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমরা বিভিন্নভাবে ধনী রাষ্ট্র ও বৃহৎ কর্পোরেশনগুলোর দায়িত্ব ও বাধ্যবাধকতার বিষয়গুলো তুলে ধরবো। একইসাথে, তাদের ব্যার্থতার বিষয়গুলো পর্যালোচনায় নিয়ে আসবো। আমাদের কর্মসূচীর মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তাদেরকে আরো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য করার প্রচেষ্টা চালানো হবে।

গ্লোবাল নর্থ এর বিভিন্ন দেশের সরকারগুলোর সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদের উপর হামলার মতো বিষয়গুলো আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘণ করে যা আমরা এই কর্মসূচীর মাধ্যমে আমাদের পর্যালোচনার মধ্যে আনতে চাই ও আপনাদের সামনে সবিস্তারে তুলে ধরতে সচেষ্ট। এছাড়া সর্বজনীন মানবাধিকারের বিষয়গুলো জলবায়ু পরিবর্তনের আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে সম্পর্কিত। মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত রাষ্ট্রগুলোই জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে অন্যতম প্রতিবন্ধক হিসেবে কাজ করছে।

বর্ণবাদী উপনিবেশবাদ উদ্ভুত ফিলিস্তিনের জনগণের উপর ইসরায়েলের হামলা অনতিবিলম্বে বন্ধ ও অবরোধ প্রত্যাহার; জীবাশ্ম জ্বালানি উৎপাদন, ব্যবহার ও পরিবহন থেকে দ্রুততা ও ন্যায্যতার ভিত্তিতে বের হয়ে এসে নবায়নযোগ্য সবুজ জ্বালানি ব্যাবহার নিশ্চিত করা; ভ্রান্ত ঋণ নীতি ও শর্তহীন জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা; লিঙ্গ সমতা নিশ্চিত করণসহ বিভিন্ন দাবিতে এই কর্মসূচিটি পালিত হবে।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার

চোখের সামনে পৃথিবী আছে, কিন্তু সেই পৃথিবীর আলো ক্রমেই ঝাপসা হয়ে আসছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন