শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় দশম শ্রেণির মাদ্রাসা শিক্ষার্থীর সাইকেল চুরি: সহযোগিতার আহবান

সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আলিম মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ যাতায়াতের জন্য ৭ হাজার টাকা দিয়ে একটি বাইসাইকেল কিনেছিলেন। দরিদ্র বাবা-মা ধারদেনা করে সাইকেলটি কিনে দেয়। কিন্তু এসএসসি পরীক্ষার আগেই গভীর রাতে বাসার গ্রিলের হ্যাজবল কেটে সাইকেলটি চুরি হয়ে গেছে।

গতকাল রোববার (১২ মার্চ ২০২৩) ভোর রাতে সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রি অফিসের উত্তর পাশে আব্দুল্লাহ’র বহু কষ্টে কেনা সাইকেলটি চুরি হয়ে গেছে। সম্প্রতি কাটিয়া রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকায় চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে এবং মাদককারবারি ও দালাল চক্রের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। কিশোর গ্যাংয়ের কিছু উৎশৃঙ্খল যুবকের উৎপাতও রয়েছে এ এলাকায়। এসব বিষয়ে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সচেন এলাকাবাসী।

আব্দুল্লাহ’র বাবা রবিউল ইসলাম একজন ভ্যান চালক। তিনি জানান, এরআগেও আমার দুটি ভ্যান চুরি হয়ে গেছে। সমিতির টাকা তুলে ভ্যান কিনে কোন রকমে সংসার চলছে। রাতে চুরি হওয়া ছেলের সাইকেলটি এখনও উদ্ধার হয়নি। সাইকেল ছাড়া আমার ছেলের পড়ালেখা করা খুব কঠিন হয়ে পড়বে। তাই সমাজের বৃত্তবানদের সহযোগিতা কামনা করছি। সহযোগিতার জন্য মোবাইল নং- ০১৭০০৬৮০৭৪৪

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশিকুর রহমানেরবিস্তারিত পড়ুন

“সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানিবিস্তারিত পড়ুন

বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী