শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ’র উদ্যোগে সামাজিক সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত

দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ’র উদ্যোগে সামাজিক সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টায় শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টারের লেক ভিউ’তে ইয়ুথ এন্ডিং হাঙ্গার, দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ’র আয়োজনে ও ফ্রিডম অফ রিলিজিওন অর বিলিফ লিডারশীপ নেটওয়ার্ক এর সহযোগিতায় সুজন-সুশাসনের জন্য নাগরিক’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদরের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথি বলেন, “এধরনের বিতর্ক প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্য থেকে ভালো নেতৃত্ব বেরিয়ে আসবে। আমাদের মানসিকতা ও চিন্তার পরিবর্তন ঘটাতে হবে।

তিনি আরো বলেন, আমাদের দেশে ধর্মীয় উস্কানি দিয়ে গুটি কয়েক মানুষ সহিংসতা সৃষ্টি করছে। কে হিন্দু কে মুসলিম সেটা বড় বিষয় না। আসল কথা মানুষ মানুষকে ভালবাসবে। ডিজিটাল বাংলাদেশ হওয়ার কারণেই আমরা পৃথিবীর সবকিছুই এত সহজে দেখতে পারি।

বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে অংশ নিয়ে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা এবং অপরদিকে বিতর্কের বিপক্ষে অংশ নেয় সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থীরা।

বিতর্ক প্রতিযোগিতায় স্পিকারের দায়িত্ব পালন করেন সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার এবং বিচারকের দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক ভারতেশ্বরী বিশ্বাস ও সাতক্ষীরা সিটি কলেজের অধ্যাপক কৃষ্ণপদ সরকার।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ফোরব’র কান্ট্রি ডিরেক্টর ড. শাহানাজ করিম, সুজন-সুশাসনের জন্য নাগরিক’র সহ-সভাপতি পবিত্র মোহন দাস, সহ- সভাপতি ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, মো. মঞ্জুর হোসেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শশাঙ্ক বরণ রয়, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট শাহনওয়াজ পারভীন মিলি, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের খুলনা বিভাগীয় সমন্বয়কারী রুবিনা আক্তার, বিতর্ক প্রতিযোগিতায় সাতক্ষীরা সরকারি কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং রানার্স আপ হয়েছে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ছফুরননেসা মহিলা কলেজের অধ্যাপক শেখ হেদায়েতুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

শারদীয় দুর্গাপূজা নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সাতক্ষীরার দুটি ব্যাটালিয়নেরবিস্তারিত পড়ুন

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান
  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩