শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় প্রতিবন্ধি ভ্যান চালকের জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার দক্ষিন আলীপুর গ্রামে প্রভাবশালী কর্তৃক এক প্রতিবন্ধি ভ্যান চালকের জমি দেখলের পায়তারা করছে বলে অভিযোগ উঠেছে। রোববার (১৬ মার্চ) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ওই গ্রামের মৃত আকছেদ আলী মোল্যার ছেলে মোঃ শফিকুল ইসলাম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি একজন অসহায় ও প্রতিবন্ধী ভ্যান চালক। আমি সদর উপজেলার আলীপুর গ্রামের আয়জদ্দীন সরদারের ছেলে আজিজার সরদার এবং শিবপুর গ্রামের বাকের আলীর ছেলে মনিরুল ইসলাম ও অহিদুল ইসলামের কাছ থেকে ১৯৫৬ সালের ৩৬৫০ নং কোবলা দলিল ও এস,এ খতিয়ান ১৫৮৬, ৫৪৬৩ এবং ১৯৯০ সালের প্রিন্ট পর্চা মূল্যে ১৮১৩৭, ১৮১৩৮ দাগে ২০ শতক জমি ক্রয় করি। কিন্তু মিউটেশন করার সময় ১৫.৮৭ শতক জমি আমার নামে মিউটেশন হয়। আজিজার মাস্টারের কাছ থেকে ক্রয় করা ১০ শতক জমির মধ্য থেকে ৪.১৩ শতক জমি আমি মিউটেশন করতে পারিনি। অনেক কষ্ট করে আমি উক্ত জমিটি ক্রয় করি। কিন্তু আজিজার সরদার চরম বিশ্বাসঘাতকতা করে আমাকে ঠকিয়ে আমার সাথে প্রতারণা করেছে।
শফিকুল ইসলাম আরো বলেন, কোন রকমে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করি। অনেক কষ্ট করে সমিতি হতে লোন নিয়ে পেটের উপর বাণিজ্য করে উক্ত জমিটি ক্রয় করেছিলাম। যার লোনের টাকা এখনও শোধ করতে পারেনি। কিন্তু বর্তমানে শিবপুর গ্রামের আকবরের ছেলে কালাম, দক্ষিন আলীপুর গ্রামের আমিনুরের ছেলে আমজাদ হোসেন, নূর আলীর ছেলে সরোয়ার রহমান ছোট ও আমজাদের ছেলে ইমরুল আমার দলিল ও মিউটেশনকৃত জমি জোরপূর্বক দখলের পায়তারা করছে।
তিনি অভিযোগ করে বলেন, আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজ থেকে আমার জমির দখল বুঝিয়ে দিয়েছেন এবং তিনি উক্ত জমিতে তাদের যেতেও নিষেধ করেছেন। কিন্তু তারা চেয়ারম্যানের কথায় কর্ণপাত না করে আমাকে হত্যার হুমকি, গুম ও মারধরের ভয় দেখিয়ে উক্ত জমি দখলের জন্য আস্ফালন করে বেড়াচ্ছে। গরীবের এই সম্পদের উপর- পরসম্পদ লোভী কালাম, আমজাদ, সরোয়ার ও ইমরুলের রক্ত চক্ষু পড়ায় আমি বর্তমানে দারুন নিরাপত্তাহীনতায় ভুগিতেছি। তারা যে কোন সময় আমাকে জীবনে মেরে ফেলতে পারে। আমি ও আমার পরিবার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগিতেছি।
তিনি বলেন, আমি অনেক কষ্ট করে আমার শেষ সম্বল যেটা আমি অর্জন করেছি, সেটা যেন ভূমিদস্যুরা দখল করতে পারে না এবং দলিল অনুযায়ী তিনি যাতে প্রকৃত সম্পত্তি মিউটেশন করতে পারেন তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে স্থানীয় প্রশাসনসহ জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ ও তীব্র জলাবদ্ধতা নিরসনের দাবিতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস