শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মাদ্রাসা ছাত্রদের বলাৎকারের অভিযোগ ক্যাশিয়ারের বিরুদ্ধে!

মাদ্রাসা ছাত্রদের বলাৎকারের (ধর্ষণ) অভিযোগ উঠেছে ক্যাশিয়ারের বিরুদ্ধে। কোমলমতি ছাত্রদের নির্যাতনের মাধ্যমে বাধ্য করেন তার ইচ্ছা পূরণ করতে। ঘটনাটি জানাজানি হওয়ার পর নিজেকে বাঁচাতে মাদ্রাসার মোহতামিমের যোগসাজসে প্রতিষ্ঠানটির শিক্ষকদের একের পর এক চাকরিচ্যুত করছেন প্রভাবশালী ওই ক্যাশিয়ার।

অভিযুক্ত আবুল এফতেখার সাতক্ষীরা শহরের ঐতিহ্যবাহী কেন্দ্রীয় জামে মসজিদের প্রতিষ্ঠান মাদরাসাতুস্ সুফ্ফাহ এর ক্যাশিয়ার। তিনি শহরের ঈমান গ্লাস স্টোরের স্বত্বাধিকারী ও সরকারি কলেজ মোড় এলাকার বাসিন্দা।

এদিকে, এসব ঘটনা যা জানি হলে বর্তমানে মাদ্রাসার এলাকা জুড়ে শুরু হয়েছে হৈ চৈ। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি করেছেন ভুক্তভোগী ও চাকরিচ্যুত শিক্ষকরা।

মাদ্রাসা সূত্রে জানা যায়, সাতক্ষীরা শহরের ঐতিহ্যবাহী কেন্দ্রীয় জামে মসজিদ (পুরাতন মার্কাস) এর মাদরাসাতুস্ সুফ্ফাহ মাদ্রাসা। সাতক্ষীরা টিএনটি অফিস এলাকার মাদ্রাসাটিতে প্রায় ১শ’ শিক্ষার্থী আবাসিক ছাত্রাবাসে থেকে পড়ালেখা করতো, মাদ্রাসার ক্যাশিয়ার আবুল এফতেখার একাধিকবার জোরপূর্বক বলাৎকারের কারণে আতঙ্ক নিয়ে ছাত্ররা মাদ্রাসা ছাড়তে শুরু করেছে, বর্তমানে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী নেমে এসেছে প্রায় ৬০ জনে।

মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী আব্দুর রউফ (কাল্পনিক নাম) জানান, ঈদুল আযহার আগের মাসিক ছুটিতে আমরা দুইজন মাদ্রাসা পাহাড়ার দায়িত্বে ছিলাম, একদিন হটাৎ ফজরের নামাজের পরে বাহির থেকে নক করা হয়, আমরা সেলিম হুজুর ভেবে দরজা খুলে দিয়ে দেখি আবুল দাদু, আমরা রীতিমত আমরা আমাদের জায়গায় গিয়ে শুয়ে পড়ি, কিছুক্ষণ পরে দাদু আমাদের মাথার কাছে গিয়ে বসেন এবং আমাদের চুম্বন করার চেষ্টা করেন। আমরা সরে যাওয়ার চেষ্টা করলেও উনি জোর করে আমাদের সাথে খারাপ কাজ করতে থাকেন।

অন্য আরেক শিক্ষার্থী জানান, রমজান মাসের ফজরের নামাজের সময় সবার যখন ঝিমঝিম ভাব, তখন নামাজের রুকুতে গিয়ে আমার লজ্জা স্থানসহ শরীরের বিভিন্ন অঙ্গে একাধিকবার হাত দিতে থাকেন। আমরা এতদিন ভয়ে কাওকে কিছু বলতে পারেনি।
তিনি আরও জানান, আমাদের এই বিষয়গুলো হুজুরদের মধ্যে জানাজানি হলে আবুল দাদু আর বড় হুজুর থেকে আমাদের অনেক হুজুরকে বের করে দিয়েছে, আমরা সবাই এখন ভীষণ ভয়ের মধ্যে আছি।

এছাড়াও মাদ্রাসার ভুক্তভুগি একাধিক শিক্ষার্থীদের এমন অভিযোগ রয়েছে অহরহ।

নাম প্রকাশের অনিচ্ছুক মাদ্রাসা থেকে চাকরিচ্যুত এক শিক্ষক জানান, ক্যাশিয়ার আবুল ভাইয়ের এসব অপকর্ম আমি আমি যে নেতার প্রতিবাদ করলে হঠাৎ করেই আমাকে চাকরিচ্যুত করা হয়। ছাত্ররা ভয়ে এসব কথা বলতে পারে না। তবে অনেক ছাত্র সহ্য করতে না পেরে আমাকে বলেছিল। আমি প্রতিবাদ করাই আমারে পরিণতি হয়েছে।

অভিযুক্ত ক্যাশিয়ার আবুল এফতেখারের কাছে জানতে চাইলে তিনি বলেন, বাচ্চারা অভিযোগ করতেই পারেন, তবে ঘটনা সত্য না, আমি সেখানে যাতায়ত করি।

মাদরাসাতুস্ সুফ্ফাহ এর মোহতামিম হাফেজ মাওলানা জহিরুল ইসলাম বলেন, আমি দুএকদিন আগে এবিষয়ে শুনে কমিটিকে জানিয়েছি, সভাপতি সাহেব আসলে সিদ্ধান্ত নেওয়া হবে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম বলেন, মাদ্রাসা ছাত্রদের বলাৎকারের বিষয়ে এখনো কেউ কোন অভিযোগ করেননি, অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন

নড়াইল জেলার কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক, না ফেরার দেশে মোস্তাফিজুর রহমান

দৈনিক সরজমিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর রহমান (৫১)বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি
  • সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা: নেটওয়ার্ক জোরদারে সম্মিলিত প্রয়াস
  • প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ উন্নয়ন: সাতক্ষীরার মাছখোলা পশ্চিমে কাদামাটির রাস্তায় চরম দুর্ভোগ
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড
  • বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
  • জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল
  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ
  • মহিষ কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো জনি বিফ হাউজের বড় মহিষ
  • সাতক্ষীরায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই সন্তানের জননী নিখোঁজ
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন
  • সাতক্ষীরায় ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ’-এর ট্রফি উন্মোচন